রোনালদোর বিয়ে
অবশেষে রোনালদো বিয়ে করলেন
প্রায় ১০ বছরের প্রেমের পর বিয়ে করলেন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত জুটি ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রায় ১০ বছরের সম্পর্কের পর মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, পর্তুগালের ক্যাসকাইসে একান্ত ব্যক্তিগত এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন তারা।
বড় কোনো তারকাখচিত আয়োজন নয়, বরং নিজেদের বিশেষ দিনটি বেশ গোপনীয়ভাবেই উদযাপন করেছেন রোনালদো ও জর্জিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের হাতের একটি ছবি প্রকাশ করে বিয়ের খবর নিশ্চিত করেন তারা। ছবিতে দেখা যায় দুজনের আঙুলে বিয়ের আংটি এবং পাশে লেখা ‘সি ❤️ জি’। তাদের নামের আদ্যক্ষর যা।

রোনালদো ও জর্জিনার প্রেমের গল্পের শুরু ২০১৬ সালে। মাদ্রিদের একটি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডের দোকানে প্রথম দেখা হয় তাদের। তখন সেখানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। সেই পরিচয়ই পরে রূপ নেয় দীর্ঘস্থায়ী সম্পর্কে।
২০১৭ সালের নভেম্বরে এই জুটির প্রথম সন্তান আলানা মার্টিনা জন্ম নেয়। এর আগে রোনালদোর পরিবারে ছিলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং যমজ সন্তান ইভা ও মাতেও।
২০২২ সালে জর্জিনা ও রোনালদো আবার যমজ সন্তানের বাবা-মা হন। তবে সেই সময় তাদের জীবনে নেমে আসে ভয়াবহ শোক। কন্যা বেলা এসমেরাল্ডা বেঁচে গেলেও জন্মের পরপরই মারা যায় তাদের ছেলে অ্যাঞ্জেল।
এই কঠিন সময়সহ জীবনের নানা উত্থান-পতনে একে অপরের পাশে থেকেছেন রোনালদো ও জর্জিনা। পরিবারকে সবসময়ই নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেছেন তারা।
দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৫ সালের আগস্টে বাগদানের ঘোষণা দেন জর্জিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাগদানের আংটির ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, “হ্যাঁ, আমি রাজি—এই জীবনেও, আমার আরো সমস্ত জীবনেও।”
আর সেই প্রতিশ্রুতির প্রায় এক বছর পর এবার সম্পূর্ণ হলো তাদের প্রেমের গল্পের নতুন অধ্যায়।
প্রায় এক দশকের সম্পর্কের পর ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ এখন আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।