ফুটবল ভাইরাল ঘটনা
ম্যাচে মৃত্যু, মর্গে গিয়ে জীবিত
ম্যাচে অচেতন হয়ে ‘মৃত’ ঘোষণা, মর্গে নেওয়ার পর জীবিত পাওয়া গেল নাইজেরিয়ান ফুটবলারকে

নাইজেরিয়ার ফুটবলে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা। ম্যাচ চলাকালে মাঠে অচেতন হয়ে পড়ার পর মৃত ঘোষণা করা হয়েছিল কাতসিনা ইউনাইটেডের ডিফেন্ডার চিনেদু ওজোরকে। এমনকি তাকে মর্গেও নেওয়া হয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টা পর সেখানেই তার শরীরে প্রাণের স্পন্দন লক্ষ্য করেন কর্মীরা।
১২ আগস্ট প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে নাইজার টর্নেডোসের বিপক্ষে খেলছিলেন ওজোর। কাতসিনার মুহাম্মাদু দিক্কো স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন তিনি। চিকিৎসাকর্মীরা দ্রুত মাঠে ছুটে এসে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ক-দারা স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা সত্ত্বেও কাতসিনা ইউনাইটেড পরে তার মৃত্যুর খবর প্রকাশ করে। এতে সতীর্থ, ক্লাব কর্মকর্তা ও পুরো নাইজেরিয়ান ফুটবল অঙ্গনে নেমে আসে শোকের আবহ।

কিন্তু কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। মর্গে থাকা অবস্থায় কর্মীরা ওজোরের হাত কাঁপতে দেখেন। এরপর তাকে দ্রুত সেখান থেকে বের করে আবার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাকে অক্সিজেন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকেরা তার অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছেন। ওজোরের সাবেক ক্লাব হার্টল্যান্ড এফসিও জানিয়েছে, নির্ভরযোগ্য সূত্রে তারা জানতে পেরেছে যে ফুটবলারকে মর্গ থেকে হাসপাতালে ফিরিয়ে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনায় স্বস্তির পাশাপাশি চিকিৎসা-প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। কীভাবে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষার আগে একজনকে মৃত ঘোষণা করা হলো এবং এরপর তাকে মর্গে নেওয়া হলো, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
হার্টল্যান্ড, লোবি স্টার্স ও কানো পিলার্সের হয়ে খেলা অভিজ্ঞ এই ডিফেন্ডার বর্তমানে চিকিৎসাধীন। সর্বশেষ খবর অনুযায়ী, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। কাতসিনা ইউনাইটেড অবশ্য তাদের আগের মৃত্যুর ঘোষণাটি এখনো আনুষ্ঠানিকভাবে সংশোধন করেনি।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।