লামিন ইয়ামাল
জন্মদিনের ব্যতিক্রমী উদযাপনে ইয়ামাল

বার্সেলোনা ও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের জন্মদিন যদিও ১৩ জুলাই। তবু জন্মদিনের একমাস পর প্রতিবারের চেয়ে আলাদাভাবে আয়োজন করে পালন করলেন নিজের জন্মদিন। বিশ্বকাপ জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই ১৯তম জন্মদিনের উদযাপন এবার বেশ গোপনীয়ভাবেই সারলেন ইয়ামাল। কাছের মানুষদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাত্র ১০০ জন।
বার্সেলোনার কাছে ভিলানোভা দেল ভায়েসের একটি ১২শ শতাব্দীর ঐতিহাসিক ফার্মহাউসে আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠান। ৪০ হেক্টর সবুজে ঘেরা বিলাসবহুল জায়গাটি বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠান ও বিয়ের আয়োজনের জন্য পরিচিত। সেখানে রয়েছে বিশাল বাগান, হেলিপ্যাড, কৃত্রিম হ্রদ, ভিউপয়েন্ট এবং উন্নতমানের খাবারের ব্যবস্থা। গোপনীয়তা নিশ্চিত করতেই ইয়ামাল এবার এমন স্থান বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

গত বছর ১৮তম জন্মদিনের পার্টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। গারাফ অঞ্চলের অলিভেলায় আয়োজিত সেই অনুষ্ঠানে ২০০ জনের বেশি অতিথি উপস্থিত ছিলেন এবং ছিল ‘গ্যাংস্টার’ থিম। পার্টিতে বামনাকৃতির মানুষদের বিনোদনের জন্য নিয়োগ দেওয়ার বিষয়টি বিশেষভাবে সমালোচিত হয়েছিল।
এবার অবশ্য অনেকটাই সংযত ছিলেন ইয়ামাল। অতিথিদের তালিকাও রাখা হয়েছে কঠোর গোপনীয়তায়। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বার্সেলোনার সতীর্থ গাভি ও ফেরমিন লোপেস তাদের সঙ্গীদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও কয়েকজন সংগীতশিল্পী, শিল্পী ও ফুটবলারের উপস্থিতির কথাও জানা গেছে।

গত বছরের অনুষ্ঠানে গাভি, আলেহান্দ্রো বাল্দে, রবার্ট লেভানদোভস্কি, পাউ কুবার্সি, মার্ক কাসাদো ও রাফিনিয়ার মতো সতীর্থরা উপস্থিত ছিলেন। ছিলেন মরাদ, দুকি, কেভেদো, ব্যাড গ্যাল, বিজারাপ ও নিকি নিকোলের মতো সংগীতশিল্পীরাও।
বিশ্বকাপ শেষে দীর্ঘ ছুটি কাটিয়েছেন ইয়ামাল। ছুটির বড় একটি সময় তিনি কলম্বিয়ায় কাটিয়েছেন। তবে এবার বিশ্রাম শেষে বার্সেলোনায় ফেরার পালা। বুধবার বার্সেলোনার অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে ইয়ামালের। বিশ্বকাপের ফাইনালে খেলা স্পেনের আরও কয়েকজন তারকা; পেদ্রি, দানি ওলমো ও পাউ কুবার্সিও একই সময়ে দলের সঙ্গে যোগ দেবেন।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।