মেসি
বাবার প্রতি মেসির চিঠি
‘বিশ্বকাপটা জিতে তোমার হাতে তুলে দিতে চেয়েছিলাম’

লিওনেল মেসি ও হোর্হে মেসি
বাবার মৃত্যুতে মেসির আবেগঘন চিঠি:
‘বাবা, এখনো বিশ্বাস করতে পারছি না তুমি চলে গেছ। কিছুতেই মেনে নিতে পারছি না, অথবা সত্যিটা মেনে নিতেই চাইছি না। ভাবাই কঠিন, তোমাকে আর কখনো দেখতে পাব না, তোমার সঙ্গে আর কথা বলতে পারব না। জানি, তুমি কষ্ট পাচ্ছিলে। হয়ত তোমার জন্য এটাই ভালো হয়েছে। কিন্তু তুমি বড্ড দ্রুত চলে গেলে। আমাদের একসঙ্গে উপভোগ করার মতো আরও কত কী বাকি ছিল।
তুমি কতবার বলেছিলে, আমি যেন শেষ বিশ্বকাপটা খেলি। অথচ বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগেই তোমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেল। এই প্রথম কোনো টুর্নামেন্টে তুমি আমার সঙ্গে থাকতে পারলে না। মা আমাকে বলেছিল, তুমি হয়তো ভালো হয়ে যাবে, আমার সঙ্গেও যেতে পারবে। আমিও তোমাকে বলেছিলাম, আমরা ফাইনালে পৌঁছাব, তাহলে তুমি সেখানে গিয়ে ম্যাচ দেখতে পারবে।
প্রত্যেকটা ম্যাচ শেষ হওয়ার পর তোমার মেসেজের অপেক্ষায় থাকতাম। আর তোমাকে অনেক মিস করতাম। তখনই বুঝতে পারলাম, পরিস্থিতি সত্যিই খারাপ। তারপরও যতটা সম্ভব এগিয়ে যাওয়ার কথাই ভাবতাম, যাতে তোমার হাতে সময় থাকে এবং তুমি অন্তত একটা ম্যাচ দেখতে পারো। আমরা ফাইনালে পৌঁছালাম, কিন্তু তুমি আসতে পারলে না।
আমি বিশ্বকাপটা জিততে চেয়েছিলাম, যাতে সেটা তোমার কাছে নিয়ে যেতে পারি, তোমাকে আরেকটা বিশ্বকাপ দেখাতে পারি। পারিনি। আমার পা আর চলছিল না। এবার নিজের শরীরের সীমার বিরুদ্ধেও লড়াই করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। কোনো সময়ই নিজেকে পুরোপুরি ভালো মনে হয়নি।
আমি যখন ফিরে এলাম, তুমি ভেবেছিলে আমরা পেনাল্টিতে ফাইনাল হেরেছি। এরপর যা যা ঘটেছিল, সেসব নিয়ে আমাদের আর কথা বলা হয়ে ওঠেনি। তুমি কিছুই উপভোগ করতে পারলে না। আমরা বিশ্বচ্যাম্পিয়ন হতে পারিনি। কিন্তু তুমি জানো না, প্রতিটি ম্যাচ আমরা কতটা উপভোগ করেছি।
আরও একবার তুমি ঠিক ছিলে, আমার সেখানে থাকা এবং বিশ্বকাপটা খেলা উচিত ছিল। তোমাকে এসব বলছি, কারণ এই বিষয়টাই শুধু তোমাকে বলা হয়নি। বাকি সবকিছুই তুমি জানো। আমরা প্রতিদিন কথা বলতাম এবং আমার ব্যস্ততার ফাঁকে যখনই সম্ভব হতো, একসঙ্গে সময় কাটাতাম।’


খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলশেষ জাদু দেখিয়েই বিদায় মেসির
ফুটবলপিছিয়ে পড়েও ওলিসে ম্যাজিকে বড় জয় ফ্রান্সের
ফুটবলমেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
ফুটবলবুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
ফুটবলইয়ামালের গোলে শুরু, মেরিনোর গোলে স্পেনের জয়
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।