খেলারদেশ

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব ধরে রাখলো পিএসজি

শিরোপা জিতে ২০২৬-২৭ মৌসুম শুরু করলো প্যারিস সেন্ট জার্মেইন-পিএসজি। অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা ধরে রেখেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব ধরে রাখলো পিএসজি

উয়েফা সুপার কাপজয়ী পিএসজি

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

অস্ট্রিয়ার সালজবুর্গে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি ও ইউরোপা লিগের চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা। বিশ্বকাপের পরে তারকা খেলোয়াড়দের অনেকেই অনুশীলনে যোগ দেননি বা ম্যাচ খেলার মতো ফিট না থাকায় দুই দলের কোচই বেশ কজন তারকা খেলোয়াড়কে ছাড়াই একাদশ সাজান।

বেশ গোছানো ও আক্রমাণাত্মক এক ফুটবল ম্যাচের সাক্ষীই হয়েছেন দর্শকরা। মূলত এই ম্যাচটি দিয়েই ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুক শুরু হলো। আর শুরুতেই জমজমাট এক ফুটবল ম্যাচে যেন গত মৌসুমে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই এবারের জার্নি শুরু করলেন জর্জিয়ান সুপারস্টার কাভেচি কাবারাৎস্কেলিয়া। তাঁর অসাধারণ ওপেন প্লে থেকে ২০ মিনিটে এগিয়ে যায় পিএসজি।

কাবারাৎস্কেলিয়ার গোলে ২০ মিনিটে এগিয়ে যায় পিএসজি

কাবারাৎস্কেলিয়ার গোলে ২০ মিনিটে এগিয়ে যায় পিএসজি

গোল শোধের জন্য মরিয়া অ্যাস্টন ভিলা প্রতি আক্রমণ চালাতে থাকে। ৪৫ মিনিটে সমতা ফিরিয়ে প্রথমার্ধ শেষ করে বার্মিংহামের ঐতিহ্যবাহী দলটি। অধিনায়ক জন ম্যাকগিনের পাস থেকে দারুণ ফিনিশ করেন ১৭ বছর বয়সী স্ট্রাইকার ব্রায়ান মাজদো।এ ম্যাচেই ক্লাবের হয়ে সিনিয়র ডেব্যু হওয়া মাজদো আগে দুবার সুযোগ পেয়েও গোল করার ব্যর্থতা কাটান বিরতির আগে, আর এই গোলটি করে ইতিহাসে নাম লেখান টিনেজার মাজদো। ভিলার এই স্ট্রাইকারই এখন সুপার কাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলস্কোরার।বয়সের কারণে মাজদোর নাম প্রথমে রেজিস্ট্রেশন করতে দেয়নি উয়েফা। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করে আট মাস লড়াইয়ের পর এই ম্যাচে খেলার অনুমতি পান মাজদো, আর নিজের প্রতিভার ঝলকে বারবারই পিএসজির রক্ষণে ত্রাস ছড়ান।

উয়েফা সুপার কাপের সর্বকনিষ্ঠ গোলদাতা ব্রায়ান মাজদো

উয়েফা সুপার কাপের সর্বকনিষ্ঠ গোলদাতা ব্রায়ান মাজদো

কিন্তু তা পিএসজিকে হারানোর জন্য যথেষ্ট ছিলো না। ৬১ মিনিটে বদলি নামা ওসমান দেম্বেলের পাস থেকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হয়ে জয়সূচক গোলটি করেন দেজিরে দুয়ে। দলের প্রথম গোলেরও কারিগর ছিলেন তিনি।শেষ পর্যন্ত লিড ধরে রেখে ২-১ গোলের জয় দিয়ে সুপার কাপের শিরোপা ধরে রাখে কোচ লুই এনরিকের দল পিএসজি।

এই হারের মাধ্যমে এমেরির জন্য সুপার কাপ অধরাই রয়ে গেল এর আগে চারবার ভিয়ারিয়াল ও সেভিয়ার হয়ে ইউরোপা লিগ জিতে সুপার কাপে খেললেও জয় পাননি এমেরি। তবে গতরাতের হার থেকেও অনেক ইতিবাচক দিক খুঁজে পেতে পারেন স্প্যানিয়ার্ড কোচ উনাই এমেরি। দুই তারকা খেলোয়াড় মরগান রজার্স ও ইউরি তিয়েলেমানস চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন। তবু দলে তেমন প্রভাব পড়েনি। মাজদোর আবির্ভাব ভিলা সমর্থকদের মনে ব্যাপক উত্তেজনার যোগান দেবে। ম্যাচে সুযোগ বেশি তৈরি করেছে অ্যাস্টন ভিলা-ই, ফরোয়ার্ডদের ব্যর্থতা ও পিএসজি গোলরক্ষকের দৃঢ়তায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়।আর পিএসজি সমর্থকরা আরো একটি ট্রফিময় মৌসুমের স্বপ্ন দেখতেই পারে।দলটি বড় বড় শিরোপা জেতা অভ্যাস করে ফেলেছে।

এই ম্যাচে ইতিহাস সৃষ্টি করেছেন সোমালিয়ার রেফারি ওমর আরতান। যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে পারেননি আরতান; প্রতিবাদে সুপার কাপের ম্যাচ পরিচালনা করার সুযোগ দেয় উয়েফা।ওমর আরতান ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই ম্যাচ পরিচালনা করা প্রথম অ-ইউরোপিয়ান রেফারি। এবং ম্যাচটি প্রায় নির্ভুলভাবে পরিচালনা করে উয়েফার আস্থার প্রতিদান দিয়েন তিনি। ।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।