ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ের পর নতুন রূপে রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন স্টাইল, লাল চুলে চমকে দিলেন পর্তুগিজ মহাতারকা

ক্রিশ্চিয়ানো রোনালদো নতুন লুকে
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই নিজের লুকে বড় পরিবর্তন এনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন মৌসুম শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একেবারে ভিন্ন রূপে হাজির হয়েছেন আল-নাসরের এই তারকা।
৪১ বছর বয়সী রোনালদো এবার ছোট করে চুল কাটার পাশাপাশি চুলে দিয়েছেন লালচে-তামাটে রঙ। ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন এই লুকের ছবি প্রকাশ করেন তিনি, যা মুহূর্তেই ভক্তদের আলোচনার কেন্দ্রে চলে আসে।

ছবির ক্যাপশনে তিনি শুধু দুটি ইমোজি ব্যবহার করেন, একটা নীল ও একটা হলুদ বৃত্ত। ধারণা করা হচ্ছে, এগুলো তার বর্তমান ক্লাব আল-নাসরের প্রতীকী রঙ নির্দেশ করছে।
রোনালদোর এই পরিবর্তনের পেছনে রয়েছে তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ও। সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন তিনি। পর্তুগালের কাসকাইসে ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠান।

তবে বিয়ের আনন্দ উদযাপনের জন্য খুব বেশি সময় পাননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। কারণ, নতুন মৌসুমের প্রস্তুতিতে ইতোমধ্যেই মাঠে ফিরে গেছেন। সৌদি প্রো লিগে আল-ফাতেহর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে আল-নাসর।
পেশাদার ক্যারিয়ারের ২৫তম মৌসুমে পা রাখা রোনালদো এখনো থেমে যাওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছেন না। বরং নতুন রূপে তিনি এগিয়ে চলেছেন ক্যারিয়ারের ১,০০০ গোলের স্বপ্ন পূরণের লক্ষ্যে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।