সোমালি রেফারি ওমর আরতান
‘আমার জন্য এটাই বিশ্বকাপ’
উয়েফা সুপার কাপের দায়িত্ব পালন শেষে সোমালি রেফারি ওমর আরতানের হৃদয়স্পর্শী বার্তা

ওমর আরতান
মাত্র দুই মাস আগে ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার স্বপ্ন ভেঙে গিয়েছিল। অথচ সেই হতাশাকেই ইতিহাসে রূপ দিলেন সোমালিয়ার রেফারি ওমর আরতান।
উয়েফা সুপার কাপের ফাইনালে পিএসজি ও অ্যাস্টন ভিলার ম্যাচ পরিচালনার দায়িত্ব পান ৩৪ বছর বয়সী এই রেফারি। এর মধ্য দিয়ে তিনিই প্রথম অ-ইউরোপীয় রেফারি হিসেবে ইউরোপের এই মর্যাদাপূর্ণ ম্যাচে বাঁশি বাজানোর ইতিহাস গড়েন।

২০২৬ বিশ্বকাপের জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বৈধ ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি আরতান। ফলে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ হাতছাড়া হয় তার। তবে ভাগ্য যেন তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। বিশ্বকাপের স্বপ্নভঙ্গের দুই মাসের মধ্যেই ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। ম্যাচ শেষে স্মারক হিসেবে বলটা নিজের কাছেই রেখে দেন, আর সেখানে দুটো মর্মস্পর্শী বার্তা লিখে দেন।
প্রথম বার্তায় তিনি লেখেন, ‘আমার জন্য এটাই বিশ্বকাপ।’ এর ঠিক নিচেই উয়েফার উদ্দেশে তিনি আরেকটি বার্তা লেখেন, ‘ধন্যবাদ, উয়েফা। চিরদিনের জন্য আপনারা আমার জীবন সত্যিকার অর্থেই বদলে দিয়েছেন।’ এই একটা বাক্যই বলে দেয়, সুপার কাপের ম্যাচটি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল।
আরতানের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য না; সোমালি ও আফ্রিকান ফুটবলের জন্যও এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলশেষ জাদু দেখিয়েই বিদায় মেসির
ফুটবলপিছিয়ে পড়েও ওলিসে ম্যাজিকে বড় জয় ফ্রান্সের
ফুটবলমেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
ফুটবলবুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
ফুটবলইয়ামালের গোলে শুরু, মেরিনোর গোলে স্পেনের জয়
ফুটবল

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।