খেলারদেশ

বিশ্বকাপ

বার্সেলোনা বনাম বার্সেলোনা

বার্সেলোনা বনাম বার্সেলোনা
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

২০০৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল। ইতালি বনাম ফ্রান্স। ফাইনাল ম্যাচের আগে খেলোয়াড়েরা অনেকেই অনেককিছু করছিলেন। নিজেকে শান্ত রাখার চেষ্টায় গান শুনে, ঘুমিয়ে, গল্পগুজব করে, হালকা শরীরচর্চা কিংবা একা একা মাঠের কৌশলগুলে মনে মনে সাজাচ্ছিলেন।

কিন্তু আন্দ্রেয়া পিরলো মানসিক প্রস্তুতি নিয়েছিলেন ব্যতিক্রমী এক উপায়ে। ম্যাচের আগে আন্দ্রেয়া পিরলো কেন প্লেস্টেশনে গেম খেলেছিলেন। তাও বার্সেলোনা বনাম বার্সেলোনা। এর কারণ হিসেবে নিজেই ব্যাখ্যা করে বলেছেন:

‘না, আমি বিকালে কখনোই ঘুমাইনি। আমি প্লেস্টেশনে গেম খেলেছি যদিও। ম্যাচের আগে কদাচিৎ ঘুমাতাম। নিজের রুমে থাকতাম, গেম খেলতাম। মানে সিম্পলি নিজেকে রিল্যাক্স রাখতাম। সময় কাটানোর জন্য স্রেফ একটা উপায় এটা। সামনে কী হতে যাচ্ছে, সেখান থেকে মনকে অন্যদিকে সরিয়ে রাখার জন্য এই উপায়। রুমে বসে গেম খেলাটা আমাকে শান্ত থাকতে সাহায্য করেছে। অতিরিক্ত চিন্তা করার সুযোগ দিইনি আরকি।

আন্দ্রেয়া পিরলো

আন্দ্রেয়া পিরলো

নেস্তা আর আমি বসে বসে বার্সেলোনা বনাম বার্সেলোনা খেলি। আমরা চাইছিলাম দুইজনের দলই সমান শক্তির থাকুক, তাহলে পরে কেউ কোনো অজুহাত দিতে পারবে না। বার্সেলোনা বনাম বার্সেলোনা খেললে দল নিয়ে কারও অভিযোগ করার সুযোগ থাকত না। ম্যাচের আগে চাপমুক্ত থাকার জন্যও এটা আমাদের আরেকটা উপায় ছিল। নিজেদের মনকে চাপ থেকে দূরে রাখার চেষ্টা করছিলাম। এতে নিশ্চিন্তে থাকতে পেরেছিলাম আমরা। শেষ পর্যন্ত বলতে গেলে, সম্ভবত এইটাই আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনে।’

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।