চেলসি
নিজের রান্না খেয়ে নিজেই অসুস্থ কোল পালমার
রান্না করতে গিয়ে ফুড পয়জনিং, মজার অভিজ্ঞতা জানালেন চেলসি তারকা কোল পালমার

নিজের রান্না খেয়ে নিজেই অসুস্থ কোল পালমার
চেলসি তারকা কোল পালমার মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নিজের মজার স্বভাবের জন্যও বিখ্যাত। এবার তিনি জানালেন রান্না করতে গিয়ে নিজেরই ফুড পয়জনিং হওয়ার এক হাস্যকর ঘটনা।
এক সাক্ষাৎকারে কোল পালমার বলেন, ‘সত্যি বলতে, অনেক দিন ধরে আমি রান্না করিনি। শেষবার যখন রান্না করেছিলাম, তখন আমার ফুড পয়জনিং হয়েছিল। স্যামন মাছ রান্না করেছিলাম। কীভাবে এমনটা হলো, আমি জানি না। তবে চিকিৎসক বলেছিলেন, এর কারণ ছিল ওই খাবার। কয়েকটি রান্নার ক্লাসও করেছিলাম, কিন্তু এটা আমার জন্য নয়।”
ম্যাচে মৃত্যু, মর্গে গিয়ে জীবিত


রান্নার বিষয়টি বাদ দিয়ে কোল পালমার এখন ব্যবসাতেও মনোযোগ দিচ্ছেন। নিজের বিখ্যাত উদ্যাপন ভঙ্গিকে কেন্দ্র করে তিনি কোল'ড আইস নামে ব্র্যান্ড চালু করেছেন। এই প্রিমিয়াম আইস ব্র্যান্ডটি গোপাফ প্ল্যাটফর্মের সহযোগিতায় তৈরি করা হয়েছে। এটা বিশ্বের প্রথম ইলেকট্রোলাইটসমৃদ্ধ বরফের ব্র্যান্ড বলে দাবি করা হচ্ছে, যা বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাওয়া যাচ্ছে।
এ প্রসঙ্গে কোল পালমার বলেন, ‘আমি যখন খেলি না, তখন অন্য কিছু নিয়ে ভাবতে ভালো লাগে। এটা স্বাস্থ্যকর পণ্য এবং ভক্তদেরকে প্রতিদানের উপায়।’
২৪ বছর বয়সী এই ফুটবলার নিজের ‘কৌতুক অভিনেতা’ পরিচিতি নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘মানুষ প্রায়ই আমাকে বলে, ‘তুমি অনেক মজার।’ কিন্তু আমার কাছে এগুলো একেবারেই স্বাভাবিক ব্যাপার। আমি শুধু সাধারণ কিছু কাজ করি।’
গত বছর একটি বিলাসবহুল রেস্তোরাঁয় এক ওয়েটারকে খাবারটি তিনি নিজে রান্না করেছেন কি না, এমন প্রশ্ন করে এবং পরে কেচাপ চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন কোল পালমার। তবে এই ঘটনার পর চেলসি সমর্থকেরা হয়তো চাইবেন, তাদের প্রিয় তারকা যেন আপাতত রান্নাঘর থেকে একটু দূরেই থাকেন।
ফাঁকা গোলপোস্টেই টাইব্রেকার


খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।