খেলারদেশ

চেলসি ফুলহ্যাম

‘৯০ মিনিট আলোনসো আমার বন্ধু না’

শাবি আলোনসো ও আলভারো আরবেলোয়া একসঙ্গে স্পেনের হয়ে জিতেছেন ২০১০ বিশ্বকাপ। জাতীয় দলে একসঙ্গে খেলা আরবেলোয়া ও আলোনসোর বন্ধুত্ব বহুদিনের। দুজনের পরিবারও বর্তমানে লন্ডনে রয়েছে। তাই মাঠের বাইরের সম্পর্ক এখনও বেশ ঘনিষ্ঠ। তবে প্রতিপক্ষ হিসেবে ৯০ মিনিটের জন্য সেই সম্পর্কের হিসাব আলাদা হবে বলে জানিয়ে দিয়েছেন ফুলহ্যাম কোচ।স্পেন ও রিয়াল মাদ্রিদে একসঙ্গে অনেক সাফল্যের সঙ্গীদ্বয় এবার কোচ হিসেবে ভিন্ন দুই ডাগআউটে দাঁড়িয়ে পুরনো বন্ধুত্বের ওপর ৯০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতাকেই প্রাধান্য দিতে হবে দুজনকে।

‘৯০ মিনিট আলোনসো আমার বন্ধু না’

‘৯০ মিনিট আলোনসো আমার বন্ধু না’ - আরবেলোয়া

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ফুলহ্যাম কোচ আলভারো আরবেলোয়া মজা করে জানিয়েছেন, সোমবার চেলসির বিপক্ষে ম্যাচে মুখোমুখি হওয়ার সময় পুরোনো বন্ধু শাবি আলোনসোর সঙ্গে তার বন্ধুত্ব সাময়িকভাবে পাশে সরিয়ে রাখতে হবে।

Image

একসঙ্গে দুইজন স্পেনের হয়ে জিতেছেন ২০১০ বিশ্বকাপ। জাতীয় দলে একসঙ্গে খেলা আরবেলোয়া ও আলোনসোর বন্ধুত্ব বহুদিনের। দুজনের পরিবারও বর্তমানে লন্ডনে রয়েছে। তাই মাঠের বাইরের সম্পর্ক এখনও বেশ ঘনিষ্ঠ। তবে প্রতিপক্ষ হিসেবে ৯০ মিনিটের জন্য সেই সম্পর্কের হিসাব আলাদা হবে বলে জানিয়ে দিয়েছেন ফুলহ্যাম কোচ।

Image

ম্যাচের আগে আলোনসোর সঙ্গে তার সাম্প্রতিক কথোপকথনের কথা জানিয়ে আরবেলোয়া বলেন, “আমি কয়েক দিন আগে শাবির সঙ্গে কথা বলেছি। তবে ফুটবল নিয়ে না। আমাদের দুজনের পরিবারই লন্ডনে আসছে। আমরা খুব ভালো বন্ধু...তবে সোমবার রাত পর্যন্ত।” এরপরই হাস্যরসের সুরে যোগ করেন, “আমরা টাচলাইনে থাকব, ৯০ মিনিট খুব কাছাকাছিই থাকব, নিজেদের ক্লাবের জন্য সবকিছু দিয়ে লড়ব। তবে ওই ৯০ মিনিটের জন্য আমরা দুইজন বন্ধু থাকব না।”

Image

আলোনসোর দল সম্পর্কে নিজের ভালো ধারণা রয়েছে বলেও জানিয়েছেন আরবেলোয়া। ফলে ম্যাচটি যে সহজ হবে না, সেটাও তিনি জানেন। স্পেন, লিভারপুল ও রিয়াল মাদ্রিদে একসঙ্গে অনেক সাফল্যের সঙ্গীদ্বয় এবার কোচ হিসেবে ভিন্ন দুই ডাগআউটে দাঁড়িয়ে পুরনো বন্ধুত্বের ওপর ৯০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতাকেই প্রাধান্য দিতে হবে দুজনকে। মাঠের লড়াই শেষ হলে অবশ্য বন্ধুত্ব ফিরে আসবে, আরবেলোয়ার কথায় অন্তত তাও স্পষ্ট।

Image
খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।