বিশ্বকাপ
বিশ্বকাপকে কেন্দ্র করে ব্রাজিলে তোড়জোড়
২০২৭ ফিফা নারী বিশ্বকাপ ঘিরে রিওতে আয়োজকদের ব্যস্ততা

ব্রাজিলে ২০২৭ ফিফা নারী বিশ্বকাপ
ব্রাজিলে ২০২৭ নারী বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। টুর্নামেন্টের আয়োজক শহর ও স্টেডিয়ামগুলোর প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় কর্মশালা শুরু হয়েছে রিও ডি জেনিরোতে।
২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত চলা এই কর্মশালায় ফিফা, ব্রাজিলের কেন্দ্রীয় সরকার, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং বিশ্বকাপের ভেন্যুগুলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। মূল লক্ষ্য, টুর্নামেন্টকে ঘিরে বিভিন্ন শহরের অবকাঠামো ও পরিচালন পরিকল্পনার মধ্যে সমন্বয় তৈরি করা।
কর্মশালায় পরিবহনব্যবস্থা, নিরাপত্তা, স্টেডিয়াম পরিচালনা, প্রযুক্তি, অবকাঠামো, টেকসই উন্নয়ন, মানবাধিকার, স্বেচ্ছাসেবক কার্যক্রম, দর্শকসেবা, যোগাযোগ ও বিপণনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি ফিফা ফ্যান ফেস্টিভ্যাল নিয়েও পরিকল্পনা করা হচ্ছে।

উদ্বোধনী পর্বে ছিলেন ফিফার ফুটবল পরিচালক জিল এলিস। সিবিএফের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রবার্তো অলিভেইরা ও ২০২৭ নারী বিশ্বকাপের লিগ্যাসি অ্যান্ড ইনস্টিটিউশনাল রিলেশনস বিভাগের নির্বাহী পরিচালক আলিনে পেলেগ্রিনোও বক্তব্য দেন। তারা দক্ষিণ আমেরিকায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া নারী বিশ্বকাপকে সফল করতে সিবিএফের প্রস্তুতি ও অঙ্গীকারের কথা তুলে ধরেন।
ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী পাওলো এনরিক কোরদেইরোও কর্মশালায় অংশ নেন। বিশ্বকাপকে শুধু ক্রীড়া আয়োজন হিসেবে নয়, দেশটির নারী ফুটবলের জন্য দীর্ঘমেয়াদি উত্তরাধিকার তৈরির সুযোগ হিসেবেও দেখছেন তিনি। একই সঙ্গে সরকার, ফিফা ও আয়োজকদের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। সিবিএফের নারী জাতীয় দলের সমন্বয়ক ক্রিস গামবারে জানান, বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১০ মাস বাকি। তার মতে, কর্মশালায় পাওয়া তথ্য ও নির্দেশনা সামনে থাকা কাজগুলো আরও কার্যকরভাবে এগিয়ে নিতে সহায়তা করবে।
১১ বছর পর আবার মাঠে রোনালদিনিয়ো!


২০২৭ নারী বিশ্বকাপের সূচি গত ২০ আগস্ট প্রকাশ করেছে ফিফা। আগামী ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্ট। দক্ষিণ আমেরিকার মাটিতে প্রথমবারের মতো বসতে যাওয়া এই আসরে অংশ নেবে ৩২টি দল। মোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে আটটি রাজ্যের রাজধানীতে।
স্বাগতিক ব্রাজিল ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে টুর্নামেন্ট শুরু করবে। ২৪ জুন মারাকানায় প্রথম ম্যাচ খেলবে তারা। এরপর ২৯ জুন সাও পাওলোর এরিনা ইতাকেরায় দ্বিতীয় ম্যাচ এবং ৪ জুলাই ব্রাসিলিয়ার ন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে।
গ্রুপে শীর্ষে থাকলে ১০ জুলাই ফোর্তালেজায় শেষ ষোলোতে খেলবে ব্রাজিল। আর দ্বিতীয় হয়ে পরের পর্বে উঠলে ১১ জুলাই বেলো হরিজন্তেতে খেলতে হবে তাদের। রিও ডি জেনেইরো, সাও পাওলো, ব্রাসিলিয়া ছাড়াও পোর্তো আলেগ্রে, সালভাদর, রেসিফে ও ফোর্তালেজা থাকছে বিশ্বকাপের আয়োজক শহরের তালিকায়।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলশেষ জাদু দেখিয়েই বিদায় মেসির
ফুটবলপিছিয়ে পড়েও ওলিসে ম্যাজিকে বড় জয় ফ্রান্সের
ফুটবলমেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
ফুটবলবুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
ফুটবলইয়ামালের গোলে শুরু, মেরিনোর গোলে স্পেনের জয়
ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।