খেলারদেশ

উয়েফা

ইউরোপা ও কনফারেন্স লিগ ড্র

ইউরোপা ও কনফারেন্স লিগের ড্র আজ, কার সঙ্গে খেলবে বোর্নমাউথ, সান্ডারল্যান্ড, সেল্টিকরা?

ইউরোপা ও কনফারেন্স লিগ ড্র

ইউরোপা ও কনফারেন্স লিগ ট্রফি

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের পর এবার ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের লিগ পর্বের ড্র নিয়ে অপেক্ষায় ইউরোপীয় ফুটবল। আজ শুক্রবার ইউরোপা লিগের ড্রয়ের মাধ্যমে শুরু হবে সেই আনুষ্ঠানিকতা। এরপরই হবে কনফারেন্স লিগের ড্র। ইউরোপা লিগের ড্র শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

এবারের ইউরোপা লিগ পর্বে জায়গা করে নিয়েছে চার ব্রিটিশ ক্লাব বোর্নমাউথ, সান্ডারল্যান্ড, ক্রিস্টাল প্যালেস ও সেল্টিক। অন্যদিকে কনফারেন্স লিগে ব্রিটিশ প্রতিনিধিত্ব করবে ব্রাইটন ও হার্টস।

গত মৌসুমে উয়েফা ইউরোপা লিগ শিরোপা জিতে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেয়েছে অ্যাস্টন ভিলা

গত মৌসুমে উয়েফা ইউরোপা লিগ শিরোপা জিতে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেয়েছে অ্যাস্টন ভিলা

ইউরোপা লিগের লিগ পর্বে এবার মোট ৩৬ দল অংশ নেবে। সরাসরি জায়গা পাওয়া দলগুলোর পাশাপাশি প্লে-অফ পেরিয়ে আসা দল এবং চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে বাদ পড়া কয়েকটি দল মিলে পূর্ণ হয়েছে ৩৬ দলের তালিকা।

ক্রিস্টাল প্যালেস গত মৌসুমের কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি ইউরোপা লিগের লিগ পর্বে জায়গা পেয়েছে। তাদের সঙ্গে রয়েছে ইউরোপের বেশ কিছু পরিচিত ক্লাব—এসি মিলান, ইউভেন্টাস, বায়ার লেভারকুসেন, মার্সেই, রিয়াল সোসিয়েদাদ ও অলিম্পিয়াকোস।

ড্রয়ের আগে দলগুলো চারটি পটে ভাগ করা হয়েছে। সেল্টিক রয়েছে পট ২-এ, আর ক্রিস্টাল প্যালেস, বোর্নমাউথ ও সান্ডারল্যান্ড রয়েছে পট ৩-এ। ইউরোপা লিগের নতুন লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি ম্যাচ, চারটি নিজেদের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে। আটটি ম্যাচে প্রতিপক্ষ হবে আটটি ভিন্ন দল। লিগ পর্ব শেষে শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে উঠবে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার জন্য। আর ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দলগুলো ইউরোপীয় প্রতিযোগিতা থেকে পুরোপুরি বাদ পড়বে।

ক্রিস্টাল প্যালেস গত মৌসুমের কনফারেন্স লিগ জিতে সরাসরি ইউরোপা লিগে পেয়েছে

ক্রিস্টাল প্যালেস গত মৌসুমের কনফারেন্স লিগ জিতে সরাসরি ইউরোপা লিগে পেয়েছে

এবার কনফারেন্স লিগেও একই ধরনের লিগ পর্বের কাঠামো থাকছে। তবে এখানে প্রতিটি দল খেলবে ছয়টি ম্যাচ, তিনটি হোম ও তিনটি অ্যাওয়ে। কনফারেন্স লিগে ব্রাইটন রয়েছে পট ২-এ, আর হার্টস রয়েছে পট ৪-এ। দুই প্রতিযোগিতাতেই একই দেশের দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। একটি দল একই দেশের সর্বোচ্চ দুটি ভিন্ন দলের বিপক্ষে খেলতে পারবে।

ইউরোপা লিগের লিগ পর্ব শুরু হবে ১৬ ও ১৭ সেপ্টেম্বর। এরপর ম্যাচডে হবে ১৫ অক্টোবর, ২২ অক্টোবর, ৫ নভেম্বর, ২৬ নভেম্বর, ১০ ডিসেম্বর, ২১ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি। অন্যদিকে, কনফারেন্স লিগের লিগ পর্ব শুরু হবে ১৫ অক্টোবর। এরপর ম্যাচ হবে ২২ অক্টোবর, ৫ নভেম্বর, ২৬ নভেম্বর, ১০ ডিসেম্বর ও ১৭ ডিসেম্বর। নকআউট পর্বের পর ইউরোপা লিগের ফাইনাল হবে ২৬ মে ২০২৭, জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্টেডিয়নে। আর কনফারেন্স লিগের ফাইনাল হবে ২ জুন ২০২৭, ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে।

সবচেয়ে বড় কৌতূহল এখন ড্র ঘিরে। বোর্নমাউথ, সান্ডারল্যান্ড, ক্রিস্টাল প্যালেস ও সেল্টিক কে কার মুখোমুখি হচ্ছে? আর কনফারেন্স লিগে ব্রাইটন ও হার্টসের ভাগ্যে জুটছে কোন প্রতিপক্ষ?

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।