মার্ক কুকুরেয়া রিয়াল মাদ্রিদ
আবার চেলসিতে ফিরছেন কুকুরেয়া
রিয়াল মাদ্রিদে যোগ দিতে না দিতেই চেলসিতে ফিরছেন কুকুরেয়া, তবে…

মার্ক কুকুরেয়া (স্পেন, রিয়াল মাদ্রিদ)
চেলসি ছাড়ার কয়েক মাসের মধ্যেই আবার স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতে চলেছেন মার্ক কুকুরেয়া। তবে এবার আর চেলসির জার্সিতে নয়, রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে লন্ডনের ঐতিহাসিক এই মাঠে পা রাখবেন স্প্যানিশ ডিফেন্ডার।
চলতি গ্রীষ্মে ৫১.৭ মিলিয়ন পাউন্ডে চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন কুকুরেয়া। নতুন ক্লাবের হয়ে এবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে লন্ডনে আসার সুযোগও তৈরি হয়েছে তার।

চলতি গ্রীষ্মে ৫১.৭ মিলিয়ন পাউন্ডে চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন কুকুরেয়া
তবে ম্যাচটি চেলসির বিপক্ষে না। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে রিয়ালের প্রতিপক্ষ শাখতার দোনেৎস্ক। ইউক্রেনীয় ক্লাবটি নিজেদের মাঠে ম্যাচ আয়োজন করতে না পারায় স্ট্যামফোর্ড ব্রিজকেই তাদের ইউরোপীয় ম্যাচের হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে। ফলে শাখতারের বিপক্ষে খেলতে এসে সাবেক ক্লাবের মাঠেই ফিরবেন কুকুরেয়া।
২০১৪ সাল থেকেই দোনবাস অ্যারেনা ব্যবহার করতে পারছে না শাখতার। পরবর্তী সময়ে যুদ্ধ পরিস্থিতির কারণে ইউরোপীয় ম্যাচগুলোও দেশের বাইরে আয়োজন করতে হয়েছে তাদের। এর আগে হামবুর্গ ও ওয়ারশসহ বিভিন্ন শহরে হোম ম্যাচ খেলেছে ক্লাবটি। এবার লন্ডনেই তাদের চ্যাম্পিয়নস লিগের চারটি হোম ম্যাচ অনুষ্ঠিত হবে।
স্ট্যামফোর্ড ব্রিজকে হোম ভেন্যু হিসেবে বেছে নেওয়ার পর শাখতার জানিয়েছিল, বিশ্বের অন্যতম ঐতিহাসিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ আয়োজন তাদের জন্য বিশেষ সুযোগ। চেলসির সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছিল ইউক্রেনীয় ক্লাবটি।

জোসে মরিনিও যখন চেলসির ম্যানেজার ছিলেন
রিয়াল মাদ্রিদের হয়ে স্ট্যামফোর্ড ব্রিজে ফিরলেও কুকুরেয়ার জন্য জায়গাটি অবশ্যই আবেগের। ২০২২ সালে চেলসিতে যোগ দেওয়ার পর চার মৌসুম ক্লাবটির হয়ে খেলেছেন তিনি। বিদায়ের সময়ও সাবেক ক্লাবের প্রতি ভালোবাসার কথা জানিয়েছিলেন স্প্যানিশ তারকা।
চেলসিকে বিদায় জানিয়ে কুকুরেয়া বলেছিলেন, লন্ডন সবসময় তার বাড়ি হয়ে থাকবে। স্ট্যামফোর্ড ব্রিজের রাতগুলো আর সমর্থকদের ভালোবাসার কথাও বিশেষভাবে স্মরণ করেছিলেন। শেষে বলেছিলেন, ‘একবার ব্লু হলে, সবসময়ই ব্লু।’

লুকাকু, কান্তে, রুদিগার যখন চেলসিতে ছিলেন
রিয়ালের হয়ে এবার সেই পরিচিত মাঠেই ফিরবেন তিনি। তবে একই ম্যাচে শুধু কুকুরেয়াই না, স্ট্যামফোর্ড ব্রিজের সঙ্গে পুরনো সম্পর্ক থাকা আরও কয়েকজন ফুটবলার ও কোচকে দেখা যেতে পারে। যেমন, রিয়ালের কোচ জোসে মরিনিয়োরও চেলসির সঙ্গে দীর্ঘ ইতিহাস রয়েছে। একইভাবে আন্তোনিও রুদিগারের কাছেও স্ট্যামফোর্ড ব্রিজ মানে পরিচিত ঠিকানা।
অন্যদিকে ফেনারবাচের ম্যাচেও চেলসির সাবেক কয়েকজন তারকার ফেরার সম্ভাবনা রয়েছে। এনগোলো কান্তে, নাথান আকে ও রোমেলু লুকাকুর মতো পরিচিত মুখদের ঘিরেও তাই বাড়তি আগ্রহ তৈরি হবে স্ট্যামফোর্ড ব্রিজে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলমেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তানতুয়োনো’
ক্লাব ফুটবলবায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ক্লাব ফুটবলঅভিষেকেই কোমোর বড় জয়
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবল



মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।