খেলারদেশ

ক্রীড়া প্রতিমন্ত্রীর চাওয়া প্রতি বছর বিপিএল হোক

বিপিএলের মতো টুর্নামেন্ট নিয়মিত মাঠ গড়াতে নজরদারি করতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

ক্রীড়া প্রতিমন্ত্রীর চাওয়া প্রতি বছর বিপিএল হোক
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

বাংলাদেশের একমাত্র ফ্রাঞ্চাইজি লিগ বিপিএল নিয়ে নেতিবাচক আলোচনা যেন কখনই শেষ হওয়ার নয়। সেই সংকট কাটাতে চলতি বছর বিপিএল আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে এই সিদ্ধান্তে খুশি নন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিপিএল নিয়ে সিদ্ধান্ত নিয়ে বিপিএলের ফ্রাঞ্চাইজি ও ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেন বিসিবি প্রধান তামিম ইকবাল। ওই আলোচনার পর সিদ্ধান্ত মেনে নিয়েছে দুই পক্ষই।

সঙ্গে ক্রিকেটারদের খুশি রাখতে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়িয়েছে বিসিবি।

এতো কিছু হয়ে যাওয়ার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, এসবের কিছুই জানা ছিল না তার।

তিনি বলেন, ‘আমি তো আপনার কাছ থেকেই মাত্র শুনলাম বিপিএল হবে না।’

তবে সিদ্ধান্ত যে তার মনপুত হয়নি, সেটাও লুকাননি আমিনুল। তার চাওয়া বিপিএলের মতো টুর্নামেন্ট প্রতি বছর আয়োজন করা হোক।

তার কথায়, ‘বিপিএল জনপ্রিয় একটি টুর্নামেন্ট। আপনারা বলছেন বোর্ড সভাপতি কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন আপনাদের সামনে। আমার কাছে মনে হয় এই ধরনের টুর্নামেন্টগুলো প্রতি বছর হওয়া উচিত। সুতরাং এটা কেন হয়নি, তা নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে। কিন্তু ভবিষ্যতে যাতে এই ধরনের খেলাগুলো ধারাবাহিকভাবে হয় সেই জায়গাগুলো আমরা অবশ্যই নজরদারিতে রাখব।’

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।