প্রথমবার ক্রিকেটের কোনো বিশ্বকাপে খেলবে নাইজেরিয়া
বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পথে শক্তিশালী জিম্বাবুয়েকে হারিয়েছে দলটি।

আফ্রিকান কোয়ালিফিয়ারের শিরোপা জিতে প্রথমবারের মতো নারী অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে নাইজেরিয়া। বিশ্বকাপ নিশ্চিতের পথে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়েছে দলটি।
আগামী বছর বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
তানজানিয়ার দার-এস-সালামে আগে ব্যাটিংয়ে নেমে ৯৮ রানে অলআউট হয় নাইজেরিয়া। জবাবে, ৯৪ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। এতেই নিশ্চিত হয় নাইজেরিয়ার প্রথম ক্রিকেট বিশ্বকাপ খেলা। আফ্রিকার প্রতিনিধি হিসেবে নারী অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাদের সঙ্গী হবে দক্ষিণ আফ্রিকা।

জিম্বাবুয়েকে হারিয়ে কান্নায় ফেটে পড়েন নাইজেরিয়ার ক্রিকেটাররা।
অধিনায়ক ক্রিস্টাবেল চুকওয়ানের ২১ রানের সঙ্গে বিউটি ওগুয়াই (১৯) ও জেসিকা বিয়েনির (১৫) ব্যাটে ভর করে ৯৮ রানের সংগ্রহ পায় নাইজেরিয়া। জিম্বাবুয়ের হয়ে দুই উইকেট নেন ক্রিস্টিনে মুটাসা।
ছোট এই লক্ষ্য তাড়ায় তিন ব্যাটার সালেম মুসেকার ২৭ রানের পাশাপাশি বেথেল জিনায়ামার ২১ ও নিকোলেটে নিয়াকার ১৫ রানে ভর করে ভালোই জবাব দিচ্ছিল জিম্বাবুয়ে। তবে এক বল আগে ৯৪ রানে অলআউট হয়ে যাওয়ায় আর লক্ষ্য তাড়া করতে পারেনি দলটি।
নাইজেরিয়ার হয়ে উসেন পিস শিকার করেন তিন উইকেট। এছাড়া জেনিফার গুডউইন ও অ্যানয়েনটেড আখিগবে দুইটি করে উইকেট নেন।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটনীতিশের বোলিং তোপের পর স্যামসন-অভিষেকের ব্যাটিং ঝড়
ক্রিকেটটেইলরের রেকর্ডের দিনে জিম্বাবুয়ের হার
ক্রিকেটএবার ইমরানের পক্ষে সাত অজি অধিনায়ক
ক্রিকেটআবারও ভারতের কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
ক্রিকেটসবচেয়ে বেশি বয়সে তাহিরের ফাইফার
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।