অক্টোবরে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ
টেস্ট ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে ঢাকা ও সিলেটে।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ দল। আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখার কথা রয়েছে দলটির।
আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় টেস্ট ৫ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এই সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আগামী ২২ অক্টোবর শুরু হবে এই প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।
সবশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ দল। সেবার স্বাগতিকদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সফরকারীরা।
ট্যাগসমূহ:

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটচলছে হাসান মাহমুদের 'সুসময়'
ক্রিকেট প্রতিবেদক
বাংলাদেশের ক্রিকেটঅভিষেকেই মিরাজের দারুণ বোলিং
ক্রিকেট প্রতিবেদক
বাংলাদেশের ক্রিকেটআরব আমিরাতকে হারিয়ে সেমিতে বাংলাদেশ
ক্রিকেট প্রতিবেদক
বাংলাদেশের ক্রিকেটজরিমানার কবলে বাংলাদেশ নারী দল
ক্রিকেট প্রতিবেদক
বাংলাদেশের ক্রিকেটআমিরাতে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
ক্রিকেট প্রতিবেদক
বাংলাদেশের ক্রিকেটএশিয়ান গেমসে স্বর্ণ পদকের আশা সালাউদ্দিনের
ক্রিকেট প্রতিবেদক

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।