‘আমাদের যা অর্জন, তা কেউ নিতে পারবে না’

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে নিজেদের অর্জন নিয়ে আত্মবিশ্বাসী রদ্রি। স্প্যানিশ এই মিডফিল্ডারের মতে, মাঠের পরিশ্রম, সতীর্থদের সঙ্গে একতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সিটি যা অর্জন করেছে, তা কেউ কেড়ে নিতে পারবে না।
রদ্রি বলেন, ‘আমরা যা অর্জন করেছি, তা কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এই অর্জন টাকার বিনিময়ে পাওয়া যায়নি। এর পেছনে রয়েছে পরিশ্রম, একে অপরের প্রতি সহযোগিতা এবং প্রতিদিন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ফল।’
২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগ আনে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, এর মধ্যে একটি ছাড়া বাকি সব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে ক্লাবটি। তবে সিটি বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে। ক্লাবটির আইনি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখনো নিষ্পত্তি হয়নি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
গত গ্রীষ্মে সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া রদ্রি শুক্রবার স্পেনের সংবাদ সম্মেলনে সাবেক ক্লাবের পক্ষ নিয়ে কথা বলেন। তিনি জানান, সিটির নির্দোষ থাকার বিষয়ে তাঁর বিশ্বাস রয়েছে। ২০২০ সালে উয়েফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে সফল আপিলের উদাহরণও টানেন তিনি। সেবার দুই বছরের ইউরোপীয় নিষেধাজ্ঞা তুলে দিয়েছিল ক্রীড়া সালিশি আদালত।
রদ্রির মতে, সিটির সাফল্যের পেছনে শুধু কোচ পেপ গার্দিওলা ও খেলোয়াড়দের অবদান নেই। ক্লাবের মালিক থেকে শুরু করে প্রতিদিন পর্দার আড়ালে কাজ করা সবার পরিশ্রমেই এসেছে এই অর্জন। তিনি বলেন, ‘আমরা বহু বছর ধরে অনেক সাফল্য পেয়েছি। আমার মনে হয়, সব অর্জনই প্রাপ্য ছিল। ইংলিশ ফুটবলের অন্যতম সেরা সময়ে থাকতে পেরে আমি আনন্দিত।’

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলসিটিকে দোষী সাব্যস্ত করেছে প্রিমিয়ার লিগ, কী শাস্তি সামনে?
ক্লাব ফুটবলশেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার
ক্লাব ফুটবল১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!
ক্লাব ফুটবলব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের ব্যাপক রদবদল
ক্লাব ফুটবলসৌদি আরবে খেলার কারণ জানালেন তিয়ানি
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।