খেলারদেশ

ম্যানচেস্টার সিটি

১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!

বেশিরভাগ আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণ হওয়ায় বড় শাস্তির মুখে পড়তে পারে ইংলিশ ফুটবল।ক্লাব ম্যানচেস্টার সিটি। ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতেই দোষ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি।যদিও ম্যানসিটি অফিসিয়ালি জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি এখনও চলমান।রয়েছে।

১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ইংলিশ ফুটবলে বড় ধরনের ঝড় তুলেছে ম্যানচেস্টার সিটির আর্থিক অনিয়মের মামলা। প্রিমিয়ার লিগের আর্থিক বিধি ভঙ্গের অভিযোগে করা ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতেই ক্লাবটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে এখনো ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে কোনো শাস্তি নির্ধারণ করা হয়নি। সম্ভাব্য শাস্তির তালিকায় রয়েছে বড় অঙ্কের জরিমানা, পয়েন্ট কেটে নেওয়া, এমনকি প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কারের মতো কঠোর ব্যবস্থাও।

অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও শাস্তি ঘোষণার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। ম্যানচেস্টার সিটি অবশ্য শুরু থেকেই এসব অভিযোগের বিরুদ্ধে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াটি এখনো চলমান এবং তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে, রায় বা শাস্তির সিদ্ধান্ত এলে ম্যানচেস্টার সিটি আপিল করবে বলে ধারণা করা হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে চলা এই বহুল আলোচিত মামলার শেষ পরিণতি জানতে আরও অপেক্ষা করতে হবে।

২০২৩ সালে প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক বিধি ভঙ্গের ১১৫টি অভিযোগ আনে। এরপর থেকেই ইংলিশ ফুটবলে আলোচনার কেন্দ্রে রয়েছে মামলাটি। এবার ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার দাবি সত্য হলে, ক্লাবটির ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় আইনি ও প্রশাসনিক সংকটগুলোর একটি।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।