আবুধাবিতে বাংলাদেশের হতাশাময় দিন
আফগানিস্তানের ব্যাটারদের মধ্যে কোনো ধরনের ভীতিই ছড়াতে পারেনি বাংলাদেশি বোলাররা।

দিনের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই নিজেদের শেষ দুই উইকেট হারিয়ে অলআউট বাংলাদেশ। ৩৪৬ রান করা লাল-সবুজের প্রতিনিধিদের জবাবে দিন শেষে সুবিধাজনক অবস্থায় আছে আফগানিস্তান। দ্বিতীয় দিনশেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ২১১। এখনও পিছিয়ে আছে ১৩৫ রানে।
ইনিংসের শুরুতে দুইটি রিভিউ হারানো বাংলাদেশ সাফল্য পায় ১১তম ওভারে। হাসান মাহমুদের বলে ফেরেন সেদিকুল্লাহ আতাল। ৩১ বলে ১৭ রান আসে তার ব্যাটে। তার বিদায়ের পর উইকেটে থিতু হন আরেক ওপেনার আব্দুল মালিক, সঙ্গী ছিলেন শহিদুল্লাহ।
দুজনের ৬৮ রানের জুটি বেশ ভোগাচ্ছিল বাংলাদেশকে। সেই জুটি ভেঙে স্বস্তি এনে দেন ইবাদত হোসেন। তার করা শর্ট ডেলিভারিতে ডিপ ফাইন লেগে ক্যাচ তুলে দেন শহিদুল্লাহ।
তার বিদায়ের পর দ্বিতীয় সেশনটা নির্বিঘ্নে কাটিয়ে দেয় আফগানিস্তান। তৃতীয় সেশনের শুরুতে প্রথম ফিফটির দেখা পাওয়া মালিক ও সাবেক অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদীকে ফিরিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিল নাজমুল হোসেন শান্তর দল।
মুহূর্তের দুই উইকেট হারানো আফগানিস্তানকে আর পথ হারাতে দেননি রহমত শাহ ও ইকরাম আলী খিল। দুজনে ৭২ রানের জুটি গড়ে দ্বিতীয় দিনটা নির্বিঘ্নে পার করে দেন।
রহমত শাহ ৮৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তার ১৮৬ বলের ইনিংসে ছিল ৮ চার ও এক ছয়। অন্যদিকে তাকে যোগ্য সঙ্গ দেওয়া কিপার-ব্যাটার ইকরাম ৯১ বলে করেছেন ২৬ রান।
বাংলাদেশের ইবাদত হোসেন ৫০ রানে নিয়েছেন দুই উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও মেহেদি হাসান মিরাজ।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটমাইলফলকে মমিনুল-সাদমান
বাংলাদেশের ক্রিকেটদুই দফায় খেলা বন্ধ, ঢাকা টেস্টে বাংলাদেশের দিন
বাংলাদেশের ক্রিকেটলিটনকে নিয়ে অনিশ্চিত অধিনায়ক শান্ত
বাংলাদেশের ক্রিকেটমাঠে ফিরতে প্রস্তুত লিটন
বাংলাদেশের ক্রিকেটবিগব্যাশে দল পেলেন মুস্তাফিজ
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।