ভোজিনিয়া আপডেট
ভোজিনিয়া অবশেষে কলো কলোর পথে
ক্লাব জার্সিতে ডাকনাম ‘ভোজিনিয়া' রাখারও অনুমতি পেলেন কেপ ভার্দে তারকা।

ক্লাব জার্সিতে ডাকনাম ‘ভোজিনিয়া' রাখার অনুমতি পেলেন কেপ ভার্দে তারকা। কলো কলো ক্লাবে যোগদান নিয়েও গত কয়েকদিনের অনিশ্চয়তা ও নাটকীয়তার অবসান ঘটতে চলেছে।
ফ্যাব্রিজিও রোমানোর সর্বশেষ তথ্য অনুযায়ী, কেপ ভার্দের এই বিশ্বকাপ তারকা অবশেষে রওনা দিয়েছেন চিলির ক্লাব কলো কলোর দিকে। তার পোস্টে ভোজিনিয়ার বিমানে বসে থাকার ছবিও দেখা গেছে।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর আলোচনায় উঠে আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া (জোসিমার জোসে এভোরা দিয়াস) চিলির ক্লাব কলো কলোতে যোগ দেওয়ার সময় জার্সিতে নাম রাখার নিয়ম অনুযায়ী ডাকনাম 'ভোজিনিয়া' রাখতে পারবেন না বলে জানানো হয়েছিল।
তবে চিলির ফুটবল ফেডারেশন (এএনএফপি) সর্বসম্মতিক্রমে তাকে জার্সিতে নিজের ডাকনাম ‘ভোজিনিয়া’ ব্যবহারের বিশেষ অনুমতি দিয়েছে।
এর আগে চিলির প্রিমেরা ডিভিশনের নিয়ম অনুযায়ী ফুটবলারদের জার্সিতে শুধুমাত্র পারিবারিক নাম ব্যবহার করা যেত। ভোজিনিয়ার অনুরোধে সেই নিয়ম সংশোধন করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, জার্সিতে ডাকনাম ব্যবহারের অনুমতিই ছিল কলো কলোতে যোগ দেওয়ার ক্ষেত্রে তার অন্যতম শর্ত।
তবে ক্লাবে তার যোগদান নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এক সপ্তাহ আগে কলো কলো ৪০ বছর বয়সী এই গোলরক্ষককে দলে নেওয়ার ঘোষণা দিলেও তিনি চিলিতে যাননি। প্রথমে ভিসা জটিলতায় সফর পিছিয়ে যায়। পরে বৃহস্পতিবারের ফ্লাইটেও তিনি ওঠেননি, যা নিয়ে সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।
কলো কলো পরিচালক হাইমে পিসারো জানিয়েছেন, ভোজিনিয়ার এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়েছে। ব্যক্তিগত কিছু বিষয় মিটিয়ে নেওয়ার জন্যই তিনি অতিরিক্ত সময় চেয়েছিলেন।
এদিকে ক্লাব সভাপতি আনিবাল মোসা স্বীকার করেছেন, এখনো দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তিতে সই হয়নি। কোচ ফের্নান্দো অরতিজ অবশ্য আশাবাদী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোজিনিয়ার সঙ্গে তার সরাসরি কথা হয়েছে এবং গোলরক্ষক চিলিতে আসতে আগ্রহী। তবে ব্যক্তিগত কিছু বিষয় সমাধান করেই তিনি যোগ দেবেন।
বিশ্বকাপে আলো ছড়ানোর পর ভোজিনিয়াকে ঘিরে চিলিয়ান ফুটবলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। যদিও সামাজিক মাধ্যমে সক্রিয় থাকলেও সম্ভাব্য এই দলবদল নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলসিটিকে দোষী সাব্যস্ত করেছে প্রিমিয়ার লিগ, কী শাস্তি সামনে?
ক্লাব ফুটবলশেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার
ক্লাব ফুটবল‘আমাদের যা অর্জন, তা কেউ নিতে পারবে না’
ক্লাব ফুটবল১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!
ক্লাব ফুটবলব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের ব্যাপক রদবদল
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।