বায়ার্ন মিউনিখ ১৫-০ রোটাখ-এগার্ন
বায়ার্নের ১৫-০ জয়ের আড়ালে হৃদয়ছোঁয়া গল্প
স্কোরলাইনের ব্যবধানকেও হার মানিয়েছে যে ঘটনা।

লুকাস প্যাটজোল্ড
প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নবম স্তরের ক্লাব রোটাখ-এগার্নকে ১৫-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। তবে এই ম্যাচের গল্পটা স্কোরলাইনের ব্যবধানেই থেমে নেই।

বায়ার্নের প্রাক-মৌসুম ক্যাম্পের নিকটেই স্থানীয় ক্লাব রোটাখ-এগার্ন। এই ক্লাবটির আর্থিক সহায়তার জন্য প্রতিবছর এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচের টিকিট বিক্রি ও অন্যান্য আয়ের পুরো অর্থই দেওয়া হয় অপেশাদার ক্লাবটির মৌসুম পরিচালনার তহবিলে।
যদিও ফলাফল সবসময় একপেশে। আগের বছরগুলোতে বায়ার্ন জিতেছিল ২৩-০, ২৭-০, ১৪-১ গোলে। এবার জিতেছে ১৫-০ ব্যবধানে।
তবে এবারের ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে ৭৯তম মিনিটে। রোটাখ-এগার্ন দলটি মাঠে নামায় তাদের ক্লাবের ক্যাশিয়ারকে। যিনি ২০০২ সাল থেকে নিষ্ঠার সঙ্গে এই ক্লাবে কাজ করে আসছেন। ক্যাশিয়ার ভদ্রলোকটির নাম লুকাস প্যাটজোল্ড। দুই দশকেরও বেশি সময়ের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে মাঠে নামানো হয়।

লুকাস প্যাটজোল্ড
এর মাধ্যমে তিনি জশুয়া কিমিখ, জনাথন টাহদের মতো বায়ার্ন তারকাদের বিপক্ষে খেলার সুযোগ পান। দিনটিও নিঃসন্দেহে তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলসিটিকে দোষী সাব্যস্ত করেছে প্রিমিয়ার লিগ, কী শাস্তি সামনে?
ক্লাব ফুটবলশেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার
ক্লাব ফুটবল‘আমাদের যা অর্জন, তা কেউ নিতে পারবে না’
ক্লাব ফুটবল১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!
ক্লাব ফুটবলব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের ব্যাপক রদবদল
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।