রিয়াল মাদ্রিদ
এমবাপ্পে-এন্দ্রিকের নতুন পরিচয়
নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ব্যাপক রদবদল

রিয়াল মাদ্রিদের নতুন মৌসুমের স্কোয়াড নম্বর প্রকাশের পর বড় দায়িত্ব পেলেন ব্রাজিলিয়ান তরুণ এন্দ্রিক। এই মৌসুমে তিনি পরবেন ক্লাবটির ঐতিহাসিক ৯ নম্বর জার্সি। এর আগে ৯ নম্বর জার্সির মালিক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। তাকে দেয়া হয়েছে ১০ নম্বর জার্সি।

৯ নম্বর জার্সি রিয়াল মাদ্রিদের ইতিহাসে বিশেষ মর্যাদার। অতীতে এই নম্বর গায়ে চাপিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা, রোনালদো নাজারিও, ফার্নান্দো মোরিয়েন্তেস, ইভান জামোরানো ও হুগো সানচেজের মতো তারকারা।

এবার সেই তালিকায় যুক্ত হলো এন্দ্রিকের নাম। মাত্র ২০ বছর বয়সেই এমন একটি ঐতিহাসিক নম্বর পাওয়া তার ওপর রিয়াল মাদ্রিদের প্রত্যাশারই প্রতিফলন। গত মৌসুমে লিওঁ-তে ধারে খেলতে গিয়ে ২১ ম্যাচে ৮ গোল ও ৭ অ্যাসিস্ট করেছিলেন এন্দ্রিক। নতুন মৌসুমে মাদ্রিদে ফিরে ৯ নম্বর জার্সি পরে নিজেকে প্রমাণ করার সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ।
নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের নতুন করে সাজানো জার্সি নম্বর: ১। থিবো কোর্তোয়া ২। রাউল এসেনসিও ৩। এদার মিলিতাও ৪। দিন হুইসেন ৫। জুড বেলিংহ্যাম ৬। এদুয়ার্দো কামাভিঙ্গা ৭। ভিনিসিয়ুস জুনিয়র ৮। ফেদেরিকো ভালভার্দে ৯। এন্দ্রিক ফেলিপে ১০। কিলিয়ান এমবাপ্পে ১১। রদ্রিগো ১২। ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড ১২। লুনিন ১৪। চুয়ামেনি ১৫। আরদা গুলার ১৬। কোনাতে ১৭। মার্ক কুকুরেয়া ১৮। আলভারো কারেরাস ১৯। কার্লোস এস্পি ২০। বার্নার্দো সিলভা ২১। ব্রাহিম দিয়াজ ২২। রুদিগার ২৩। ফারলান্দ মেন্দি ২৪। ডেনজেল ডুমফ্রিস ২৫। ইয়ান দিওমান্দে ২৭। থিয়াগো পিতার্চ
উল্লেখ্য, লা লিগার নিয়ম অনুসারে, মূল দলের খেলোয়াড়রা কেবল ১ থেকে ২৫ পর্যন্ত জার্সি নাম্বার ব্যবহার করতে পারবেন। এরপর, ২৬ থেক ৫০ পর্যন্ত জার্সি কেবল ক্লাবটির একাডেমি গ্র্যাজুয়েট বা রিজার্ভ টিম থেকে মূল দলে ডাক পাওয়া খেলোয়াড়দের জন্য বরাদ্দ থাকে। এই কারণে দিওমান্দের ২৫ নম্বর জার্সির পরই পিতার্চের জার্সি নম্বর ২৭। ২৬ নম্বর জার্সি বরাদ্দ রাখা হয়েছে হুগো দে লানোসের জন্য, যিনি বর্তমানে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার খেলোয়াড়। মূল দলে ডাক পেলে এই জার্সি পরবেন তিনি।

হুগো দে লানোস

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।