লালিগা : রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা
রিয়াল-বার্সাকে ছাড়াই লা লিগা শুরু
আজ থেকে শুরু হতে যাচ্ছে লা লিগা, কিন্তু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে ছাড়াই প্রথম সপ্তাহ

লা লিগা ২০২৬-২৭ মৌসুম শুরু হচ্ছে ১৫ আগস্ট। তবে উদ্বোধনী সপ্তাহে মাঠে দেখা যাবে না স্পেনের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে। অনেকের মনে হতে পারে, তারা হয়তো প্রথম ম্যাচ খেলছে না। কিন্তু এর পেছনে রয়েছে ২০২৬ বিশ্বকাপের প্রভাব।
বিশ্বকাপের কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) সিদ্ধান্ত নেয়, যেসব ক্লাবের উল্লেখযোগ্যসংখ্যক ফুটবলার বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালে খেলেছেন, তারা চাইলে প্রথম ম্যাচ পিছিয়ে দিতে পারবে। বিশ্বকাপ শেষ হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে নতুন মৌসুম শুরু হওয়ায় খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সুবিধা পাওয়ার শর্ত পূরণ করে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বার্সেলোনার ১০ জন ফুটবলার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলেন। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের বেশ কয়েকজন ফুটবলারও টুর্নামেন্টের শেষ পর্যায় পর্যন্ত খেলেছেন।
রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচটি হবে লা লিগার দ্বিতীয় সপ্তাহ থেকে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়ালের প্রথম ম্যাচটি ২৬ আগস্ট সান্তিয়াগো বার্নাবেউতে অনুষ্ঠিত হবে। মজার ব্যাপার হলো, ২২ আগস্ট এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়েই লা লিগায় মৌসুম শুরু করবে জোসে মরিনিওর দল। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলার পর তারা প্রথম রাউন্ডের ম্যাচ খেলবে।
বার্সেলোনার ক্ষেত্রেও একই ঘটনা। আথলেটিক বিলবাওয়ের বিপক্ষে প্রথম ম্যাচটি ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে হ্যান্সি ফ্লিকের দল ২৩ আগস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে। এতে লা লিগার প্রথম রাউন্ড শুরু হবে ১৫ আগস্ট এবং শেষ হবে ২৭ আগস্টে। ২০২৬ বিশ্বকাপের কারণে তৈরি হওয়া ব্যতিক্রমী পরিস্থিতির কারণেই এবার লা লিগার উদ্বোধনী পর্ব প্রায় দুই সপ্তাহ ধরে চলবে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলসিটিকে দোষী সাব্যস্ত করেছে প্রিমিয়ার লিগ, কী শাস্তি সামনে?
ক্লাব ফুটবলশেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার
ক্লাব ফুটবল‘আমাদের যা অর্জন, তা কেউ নিতে পারবে না’
ক্লাব ফুটবল১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!
ক্লাব ফুটবলব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের ব্যাপক রদবদল
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।