খেলারদেশ

মিলার-কোয়েটজের সঙ্গে দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন ডি কক

অস্ট্রেলিয়া সিরিজ থেকে রাবাদা ছিটকে গেছেন, প্রথম ওয়ানডেতে থাকবেন না মার্করাম

মিলার-কোয়েটজের সঙ্গে দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন ডি কক
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন ডেভিড মিলার ও কুইন্টন ডি কক। তাদেরকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। এছাড়া জায়গা পেয়েছেন জেরাল্ড কোয়েটজে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে ঘরের মাঠে নিজেদের নতুন মৌসুম শুরু করবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে পেসার কাগিসো রাবাদাকে পাওয়া যাবে না। চোটের কারণে আপাতত মাঠের বাইরে আছেন এই ডানহাতি।

রাবাদা না থাকলেও পূর্ণ শক্তির পেস বোলিং ইউনিট পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। কোয়েটজের সঙ্গে থাকবেন মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিদি, করবিন বশ, কেনা মাফাকা ও ওর্টনিল বার্টমান। দুই বাঁহাতি স্পিনার কেশব মহারাজ ও ব্রন ফরটুইনকে দলে রেখেছেন প্রোটিয়া নির্বাচকরা।

দলের নেতৃত্বে থাকবেন টেম্বা বাভুমা। এই সিরিজ দিয়ে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

ব্যাটিং লাইনআপে ডি কক ও মিলার ছাড়াও থাকছেন এইডেন মার্করাম, ডেওয়াল্ড ব্রেভিস, ট্রিস্টিয়ান স্টাবস ও রায়ান রিকেলটন। প্রথম ম্যাচে থাকবেন না এইডেন মার্করাম। চোটের কারণে তাকে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে পাওয়া যাবে।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড

টেম্বা বাভুমা, ওটনেল বার্টম্যান, করবিন বশ, ম্যাথু ব্রিটজকে, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ব্রন ফরটুইন, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কেনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, রায়ান রিকেলটন ও ট্রিস্টিয়ান স্টাবস।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।