খেলারদেশ

রদ্রি ট্রান্সফার আপডেট

রদ্রি কার, রিয়াল না বার্সার?

রদ্রিকে দলে নিতে চায় বার্সেলোনাও। রিয়ালের সঙ্গে আলোচনা নেতিবাচক দিকে গেলেই মাঠে নামবে কাতালানরা।

রদ্রি কার, রিয়াল না বার্সার?

রদ্রিকে দলে নিতে আগ্রহী বার্সেলোনাও। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির আলোচনার ফলাফলের দিকে তাদের নজর।

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

বিশ্বকাপজয়ী রদ্রির ট্রান্সফার নিয়ে গুঞ্জন চলছেই। ম্যান সিটির মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর লড়াইয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। তবে পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর এক প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ও রদ্রির মধ্যে চুক্তি না হলে তাকে দলে টানার চেষ্টা করবে বার্সেলোনা। যদিও কাতালান ক্লাবটি জানে, এই মুহূর্তে দৌড়ে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে লস ব্লাঙ্কোস। এছাড়া রদ্রিরও প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদ। ফলে রিয়ালের সঙ্গে আলোচনা ভেস্তে না গেলে বার্সেলোনার জন্য তাকে দলে নেওয়া কঠিন হবে।

তবে রিয়ালের জন্য সতর্কবার্তাও রয়েছে। কারণ, যদি কোনো কারণে এই চুক্তি সম্পন্ন না হয়, তাহলে বার্সেলোনা দ্রুতই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করবে। বার্সেলোনা দীর্ঘদিন ধরেই একজন বিশ্বমানের ডিফেন্সিভ মিডফিল্ডারের খোঁজে রয়েছে। এর মূল কারণ ডি ইয়ং এর ইঞ্জুরি ও অফ ফর্ম। সেই বিবেচনায় রদ্রি তাদের জন্য আদর্শ সমাধান হতে পারেন।

অন্যদিকে, মাঝমাঠকে আরও শক্তিশালী করতে রিয়াল মাদ্রিদেরও অন্যতম প্রধান লক্ষ্য এই স্প্যানিশ তারকা। সেক্ষেত্রে একজন মিডফিল্ডারকে বিক্রিও করতেও দ্বিধা নেই রিয়ালের। তবে দুই ক্লাবের মধ্যে এখনো বড় বাধা হচ্ছে ট্রান্সফার ফি। ৩০ বছর বয়সী রদ্রির জন্য ম্যানচেস্টার সিটি ৭৫ মিলিয়ন ইউরো দাবি করছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ আপাতত ৫০ মিলিয়ন ইউরোর বেশি দিতে রাজি নয়। ফলে দুই ক্লাবের মূল্যায়নের মধ্যে প্রায় ২৫ মিলিয়ন ইউরোর ব্যবধান রয়েছে। তবে বিভিন্ন পারফরম্যান্সভিত্তিক বোনাস যোগ করে এই ব্যবধান কমানোর চেষ্টা চলছে। রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও এমন কাঠামোর চুক্তিতে আগ্রহী বলে জানা গেছে।

এছাড়া রদ্রির রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ইচ্ছার খবরও জোরালো। সব পক্ষের আগ্রহও ইতিবাচক রয়েছে। এখন শুধু চুক্তির ভবিষ্যৎ নির্ভর করছে দুই ক্লাবের আর্থিক সমঝোতার ওপর। সমঝোতা হলে ২০৩০ সালের জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি করতে পারেন রদ্রি। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বার্সেলোনার আগ্রহের গুঞ্জন ওঠায়, যত দ্রুত সম্ভব চুক্তিটি চূড়ান্ত করতে চাইছে স্প্যানিশ জায়ান্টরা।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।