মাঠের দাগে বিভ্রান্ত গোলরক্ষক, দেখলেন লাল কার্ড
আমেরিকান ফুটবলের দাগে বিভ্রান্ত গোলরক্ষক, বল হাতে নিয়েই লাল কার্ড

মাঠের দাগে বিভ্রান্ত গোলরক্ষক, দেখলেন লাল কার্ড
দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার লিগে ঘটে গেছে অবিশ্বাস্য এক ঘটনা। মাঠে রয়ে যাওয়া আমেরিকান ফুটবলের দাগ দেখে বিভ্রান্ত হন গোলরক্ষক। সেই দাগকে নিজের ডিবক্সের দাগ ভেবে বসেন তিনি। এতে পেনাল্টি বক্সের বাইরে বল হাতে তুলে নেন টিএস গ্যালাক্সির গোলরক্ষক সিফো মাসেতি। আর তাতেই সরাসরি লাল কার্ড দেখতে হয় তাকে।

টিএস গ্যালাক্সির গোলরক্ষক সিফো মাসেতি
টিএস গ্যালাক্সি ও মাগেসির ম্যাচে মাসেতি ভুলবশত নিজের পেনাল্টি এলাকার প্রায় সাত মিটার বাইরে বল হাতে ধরেন। অতিরিক্ত আঁকা লাইন দেখে তিনি ভেবেছিলেন, এখনো নিজেদের ডিবক্সের ভেতরেই আছেন। রেফারি সঙ্গে সঙ্গেই ইচ্ছাকৃত হ্যান্ডবলের কারণে তাকে সরাসরি লাল কার্ড দেখান। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় টিএস গ্যালাক্সিকে।
পরে জানা যায়, ওই মাঠে এর আগে একটি আমেরিকান ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচের অতিরিক্ত লাইন পুরোপুরি মুছে ফেলা হয়নি। ফলে তৈরি হয় এই বিভ্রান্তি। ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সমর্থকের মতে, মাঠের বিভ্রান্তিকর দাগই এই বিরল ভুলের মূল কারণ।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
ক্লাব ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।