ফুটবল ম্যাচে আশ্চর্য ঘটনা
ম্যাচজয়ী নিজেদের মধ্যেই সংঘাত
৩-০ জয়ের ম্যাচে নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়াল আতলেতিকো নাসিওনালের সমর্থকরা

কলম্বিয়ার ফুটবল লিগ ম্যাচে আশ্চর্য ঘটনা
কলম্বিয়ার লিগে জাগুয়ারেস দে কর্দোবাকে ৩-০ গোলে হারিয়ে জয় পেয়েছে আতলেতিকো নাসিওনাল। তবে ম্যাচের ফলাফলকে আড়ালে ফেলেছে অন্য ঘটনা। আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় গ্যালারিতে নিজেদের সমর্থকদের মধ্যকার সহিংস সংঘর্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এর ভিডিও। ভিডিওতে দেখা যায়, আতলেতিকো নাসিওনালের একাংশ সমর্থক নিজেদের মধ্যেই মারামারিতে জড়িয়ে পড়েছেন। একপর্যায়ে গ্যালারিতে বিভিন্ন জিনিস ছোড়াছুড়ি শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার খোঁজে অনেক দর্শক মাঠে নেমে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি সাময়িকভাবে খেলা বন্ধ করে দেন। পরে নিরাপত্তাকর্মী ও দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। এছাড়া প্রায় ২০ জন সামান্য আহত হয়ে চিকিৎসা নেন, ৩০০ জনের বেশি সমর্থককে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়। এরপর খেলা শুরু হয় আবার।
ম্যাচে বিরতির আগেই মার্লোস মোরেনো, আন্দ্রেস সারমিয়েন্তো ও আলফ্রেদো মোরেলোসের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আতলেতিকো নাসিওনাল। পরে আন্দ্রেস ফেলিপে রোমান লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত সহজেই জয় ধরে রাখে তারা।
তবে ম্যাচ শেষে জয় নয়, গ্যালারির ভয়াবহ সহিংসতার ঘটনাটি কলম্বিয়ার ফুটবলে দর্শক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্নও তুলে দিয়েছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলঅনুশীলন মাঠেই কেন ঘুমান মরিনিও?
ক্লাব ফুটবলরাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ
ক্লাব ফুটবলএক গোলেই রোনালদোর নতুন রেকর্ড
ক্লাব ফুটবলসুপারকাপে মুখোমুখি ডর্টমুন্ড-বায়ার্ন
ক্লাব ফুটবলআজ শুরু প্রিমিয়ার লিগ, কেমন হবে নতুন মৌসুম?
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।