বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ
রিয়ালের জার্সিতে বার্সা তারকা, সমর্থকদের ক্ষোভ
রিয়াল মাদ্রিদের জার্সিতে সাবেক বার্সা তারকা, ক্ষুব্ধ কাতালান সমর্থকরা

সাবেক বার্সেলোনা ডিফেন্ডার লুকাস ডিন (Lucas Digne) নতুন ক্লাবে যোগ দিতে রিয়াল মাদ্রিদের জার্সি পরে হাজির হন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেক বার্সা সমর্থক এটাকে ক্লাবের প্রতি অসম্মান হিসেবে দেখছেন।
ভিডিওটিতে দেখা যায়, ৩২ বছর বয়সী ফরাসি লেফট-ব্যাক ডিন রিয়াল মাদ্রিদের জার্সি পরে প্যারিসে পৌঁছেছেন। সেখানে তিনি ভক্তদের সঙ্গে ছবি তুলেছেন এবং অটোগ্রাফও দিয়েছেন। বর্তমানে অ্যাস্টন ভিলা থেকে পিএসজিতে গ্রীষ্মকালীন দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন ডিন। ধারণা করা হচ্ছে, নুনো মেন্দেসের বিকল্প হিসেবে স্কোয়াডে যুক্ত হবেন তিনি। জার্সি নাম্বার হবে ১২।

এর আগে তাকে পিএসজির নতুন হোম কিটের ডিজাইনযুক্ত একটা ফোন কেস ব্যবহার করতে দেখা যাওয়ায় তার পিএসজিতে যোগ দেওয়ার গুঞ্জন আরও জোরালো হয়েছিল। তবে রিয়াল মাদ্রিদের জার্সি পরে প্রকাশ্যে আসাটা অনেকের কাছেই বিস্ময়কর। যদিও ডিন বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমির খেলোয়াড় ছিলেন না। তিনি ফ্রান্সের লিলের একাডেমি থেকে উঠে আসেন। ২০১৬ সালে তৎকালীন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের আমলে ১ কোটি ৬৫ লাখ ইউরো ট্রান্সফার ফিতে কাতালান ক্লাবটিতে যোগ দেন। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে ৪৬ ম্যাচ খেলেন ডিন। এই সময়ে তিনি দুটি গোল করেন এবং তিনটি অ্যাসিস্ট করেন। এছাড়া লা লিগা ও দুটি কোপা দেল রেসহ মোট চারটি শিরোপা জেতেন।
তবে রিয়াল মাদ্রিদের জার্সি পরে প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেক বার্সা সমর্থক। একজন সমর্থক লিখেছেন, ‘কোনো আনুগত্য নেই। লজ্জা হওয়া উচিত।’ আরেকজনের মন্তব্য, ‘বার্সার জার্সি পরে লা লিগা জিতেছ, আর এখন রিয়ালের জার্সি পরে ছবি তুলছ? এটা সাবেক ক্লাবের প্রতি চরম অসম্মান।’ আরেক সমর্থক লেখেন, ‘ভালোই হয়েছে, জর্দি আলবা তখন তাকে বেঞ্চে বসিয়ে রাখতেন। রিয়ালের জার্সি পরে তার বার্সা-স্মৃতি নিজেই মুছে ফেলল।’ আরেকজনের ভাষ্য, ‘অবিশ্বাস্য আচরণ। অন্য যেকোনো ক্লাবে খেলতে পারে, কিন্তু একজন সাবেক বার্সা খেলোয়াড়ের জন্য রিয়াল মাদ্রিদের জার্সি পরা সীমা অতিক্রম করারই নামান্তর।’

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলসিটিকে দোষী সাব্যস্ত করেছে প্রিমিয়ার লিগ, কী শাস্তি সামনে?
ক্লাব ফুটবলশেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার
ক্লাব ফুটবল‘আমাদের যা অর্জন, তা কেউ নিতে পারবে না’
ক্লাব ফুটবল১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!
ক্লাব ফুটবলব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের ব্যাপক রদবদল
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।