খেলারদেশ

এন্দ্রিক ও রিয়াল মাদ্রিদ পরিস্থিতি

অসম্ভব মিশনে এন্দ্রিক

অসম্ভব মিশনে এন্দ্রিক, হাল ছাড়তে নারাজ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড

অসম্ভব মিশনে এন্দ্রিক

এন্দ্রিক ফেলিপে

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

রিয়াল মাদ্রিদে নিজের জায়গা ধরে রাখার লড়াইয়ে কঠিন পরীক্ষার মুখে এন্দ্রিক। নতুন মৌসুমে কোচ জোসে মরিনিওর অধীনে নিজেকে প্রমাণের সুযোগ পেলেও তার পথের বাধা যেন আরও বেড়েছে। ক্লাব ইতোমধ্যে স্ট্রাইকার হিসেবে কার্লোস এস্পিকে দলে ভিড়িয়েছে। আর ডান প্রান্ত শক্তিশালী করতে ইয়ান দিওমান্দের যোগ দেওয়ারও অপেক্ষায় রয়েছে।

এন্দ্রিকের জন্য এগুলোর কোনোটাই নতুন পরিস্থিতি না। কার্লো আনচেলত্তি এবং পরে শাবি আলোনসোর অধীনেও নিয়মিত সুযোগ পাওয়া ছিল কঠিন। শেষ পর্যন্ত গত জানুয়ারিতে তিনি লোনে যোগ দেন অলিম্পিক লিওঁতে। যে সিদ্ধান্তের ফলফলা—ব্রাজিল জাতীয় দলে জায়গা পাওয়া, বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া। অন্যদিকে ক্লাব বিশ্বকাপে গনসালো গার্সিয়ার উত্থানও এন্দ্রিকের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। যদিও আনচেলত্তির অধীনে কোপা দেল রে-তে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্বও ছিল তার।

Image

গনসালো গার্সিয়া ও সেজার পালাসিওসকে সাবেক কোচ আলভারো আরবেলোয়া সঙ্গে নিয়ে যান ফুলহ্যামে। তাতেও এন্দ্রিকের পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হয়নি। কারণ রিয়াল মাদ্রিদ দ্রুতই কার্লোস এস্পিকে দলে ভিড়িয়েছে। অনেকের মতে, এই নতুন সাইনিং ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য স্পষ্ট বার্তা যে ক্লাব এবং কোচ নতুন স্ট্রাইকারের ওপরই আস্থা রাখছেন। এন্দ্রিক চাইলে ডান উইংয়ে জায়গা খুঁজতে পারেন। কিন্তু সেখানেও ইয়ান দিয়োমান্দের সম্ভাব্য আগমনে প্রতিযোগিতা আরও কঠিন হতে যাচ্ছে। এছাড়াও ডান উইং-এ খেলার মতো আছেন ব্রাহিম দিয়াজ, আরদা গুলার। আরদা গুলারকে কেনার পর নিকো পাজের সম্ভাবনা কমে যাওয়া, কোমোতে চলে যান নিকো। যেখানে তিনি একের পর এক সফল সময় কাটান, ডাক পান আর্জেন্টিনা জাতীয় দলে, বিশ্বকাপ স্কোয়াডে।

তবে এত কিছুর পরও এন্দ্রিক লড়াই থেকে সরে দাঁড়াতে রাজি নন। প্রাক-মৌসুম প্রস্তুতিতে যত বেশি সম্ভব মিনিট খেলেই কোচকে নিজের সামর্থ্য বোঝাতে চান তিনি। এ কারণেই ছুটির নির্ধারিত সময়ের আগেই দলে যোগ দেন। ফিওরেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে খুব বেশি অনুশীলন ছাড়াই মাঠে নেমে গোলও করেন তিনি। এমনকি এক অনুশীলন সেশনে দারুণ এক মুভের পর প্রকাশ্যেই এন্দ্রিকের প্রশংসা করেছেন স্বয়ং জোসে মরিনিও।

অলিম্পিক লিওঁতে এন্দ্রিক, গত মৌসুমে

অলিম্পিক লিওঁতে এন্দ্রিক, গত মৌসুমে

দ্বিতীয় মৌসুমের জন্য আবারও লোনে অন্য ক্লাবে যাওয়ার কথা একবারও ভাবছেন না এন্দ্রিক। তার একমাত্র লক্ষ্য রিয়াল মাদ্রিদেই থেকে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া, মরিনিওর দলে স্থায়ী জায়গা করে নেওয়া। যদিও আক্রমণভাগের তীব্র প্রতিযোগিতায় সেই পথ মোটেও সহজ নয়। বর্তমান পরিস্থিতিতে এন্দ্রিকের সুযোগ বাড়তে পারে কেবল আক্রমণভাগের কোনো বড় তারকা দল ছাড়লে। তবে এমন সম্ভাবনাও খুবই ক্ষীণ। সব জল্পনার কেন্দ্রে রয়েছে ভিনিসিয়ুস জুনিয়রের নাম, যদিও রিয়াল মাদ্রিদে তার ভবিষ্যৎ নিয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত হয়নি।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।