মেসি
‘মেসি ফুটবলের পিকাসো’
‘মেসি ফুটবলের পিকাসো’—কাব্যিক প্রশংসায় ভাসিয়ে বিশ্ব ফুটবলে আলোচনায় এলেন ইন্টার মায়ামি কোচ

লিওনেল মেসি
ইন্টার মায়ামির প্রধান কোচ গিয়ের্মো হয়োস লিওনেল মেসির প্রশংসায় এমন মন্তব্য করেছেন, যা মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। অ্যাতলেতিকো দে সান লুইসের বিপক্ষে লিগস কাপের ম্যাচে জোড়া গোল করে দলকে জেতানোর পর আর্জেন্টাইন মহাতারকাকে তিনি তুলনা করেছেন স্পেনের কিংবদন্তি চিত্রশিল্পী পাবলো পিকাসোর সঙ্গে।
লিগস কাপের উদ্বোধনী ম্যাচে অ্যাতলেতিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারায় ইন্টার মায়ামি। ম্যাচে দুটি গোল করেন মেসি। বিশেষ করে তার প্রথম গোলটি ছিল দৃষ্টিনন্দন, যা নিয়ে ম্যাচ শেষে মুগ্ধতা প্রকাশ করেন হয়োস। এছাড়া একটি কর্নার থেকেও গোলের সুযোগ তৈরি করেন তিনি। মেসির নেওয়া কর্নার থেকেই হেডে দলের চতুর্থ গোলটি করেন মিকায়েল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হয়োস বলেন, ‘ওকে নিয়ে বলার মতো কোনো শব্দ নেই। ছেলেরা আমাকে তার প্রথম গোলটা দেখাচ্ছিল। যারা ফুটবল খেলেছে, তারা বোঝে এমন গোলের মূল্য কী। যদি আমরা চিত্রকলার কথা বলি, তাহলে মেসি হচ্ছেন ফুটবলের পিকাসো।’

ইন্টার মায়ামির প্রধান কোচ গিয়ের্মো হয়োস
মেসির পাশাপাশি তরুণ ডিফেন্ডার নোয়া অ্যালেনের পারফরম্যান্সেরও প্রশংসা করেন ইন্টার মায়ামি কোচ। বাঁ প্রান্ত থেকে খেলতে নেমে অ্যালেন তিনটি অ্যাসিস্ট করেন, যার একটি থেকেই আসে মেসির প্রথম গোল। হয়োস জানান, বিশেষ করে অ্যালেনের দ্বিতীয় ও তৃতীয় অ্যাসিস্ট তার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ তিনি দারুণভাবে ফাঁকা জায়গা খুঁজে বের করতে পেরেছিলেন।
এই জয়ের পর ইন্টার মায়ামির সামনে লিগস কাপে আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী শনিবার তারা মুখোমুখি হবে মেক্সিকোর ক্লাব মনতেরেইয়ের। এরপর আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ হবে লেওন।
উত্তর আমেরিকার মেজর লিগ সকার ও মেক্সিকান লিগা এমএক্সের ক্লাবগুলোকে নিয়ে প্রতি বছর অনুষ্ঠিত হয় লিগস কাপ। ২০২৩ সালে মেসির যোগদানের কয়েক সপ্তাহের মধ্যেই এই প্রতিযোগিতার শিরোপা জিতে ইতিহাস গড়েছিল ইন্টার মায়ামি। আর গত বছর ফাইনালে উঠলেও সিয়াটল সাউন্ডার্সের কাছে হেরে রানার্সআপ হতে হয়েছিল দলটিকে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি!
ক্লাব ফুটবলঅনুশীলন মাঠেই কেন ঘুমান মরিনিও?
ক্লাব ফুটবলরাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ
ক্লাব ফুটবলএক গোলেই রোনালদোর নতুন রেকর্ড
ক্লাব ফুটবলসুপারকাপে মুখোমুখি ডর্টমুন্ড-বায়ার্ন
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।