খেলারদেশ

লিভারপুল

বারকোলার বিকল্প হিসেবে যাকে চায় লিভারপুল

ফ্যাব্রিজিও রোমানোর মতে, বারকোলার বিকল্প হিসেবে পিএসজির তরুণ তারকাকে পাবার দৌড়ে এগিয়ে আছে লিভারপুল..

বারকোলার বিকল্প হিসেবে যাকে চায় লিভারপুল

বারকোলা

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, পিএসজির তরুণ ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ের সঙ্গে চুক্তির দৌড়ে এগিয়ে আছে লিভারপুল। এমবায়েকে মূলত ব্র্যাডলি বারকোলার বিকল্প হিসেবে বিবেচনা করছে ইংলিশ ক্লাবটি।

রোমানোর দাবি, এমবায়ের এজেন্টের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে লিভারপুল। সর্বশেষ তথ্যে তিনি লিভারপুলের আগ্রহের বিষয়টি নিশ্চিত করেন।

ইব্রাহিম এমবায়ে

ইব্রাহিম এমবায়ে

গত গ্রীষ্মের মতো এবার অবশ্য লিভারপুলের দলবদলের ব্যস্ততা তেমন দেখা যায়নি। গত মৌসুমে তারা প্রায় ৪৪৬ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল। কিন্তু এবার মাত্র দুজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে এই পর্যন্ত। স্প্যানিশ উইঙ্গার ভিক্টর মুনোজকে ওসাসুনা থেকে ৩৫ মিলিয়ন পাউন্ডে ও অস্ট্রিয়ার তরুণ সেন্টার-ব্যাক ইফেয়ানি এনদুকওয়েকে অস্ট্রিয়া ভিয়েনা থেকে ২.৬ মিলিয়ন পাউন্ডে নিয়েছে তারা।

তবে মোহাম্মদ সালাহর বিদায়ের পর আক্রমণভাগে একজন বড় তারকার শূন্যতা তৈরি হয়েছে। সেই জায়গা পূরণে লিভারপুল পিএসজির ব্র্যাডলি বারকোলাকে কিনতে চাইছে। যদিও বারকোলা এবং সালাহ একই পজিশনের খেলোয়াড় না। এছাড়া বারকোলার জন্য ১৬০ মিলিয়ন ইউরো চায় পিএসজি। লিভারপুল এত অর্থ ব্যয় করে বারকোলাকে কিনতে ব্যর্থ হবার সম্ভাবনা অনুমান করে, তার ক্লাব সতীর্থ এমবায়কেও বিকল্প হিসেবে বিবেচনা করছে তারা।

এমবায়ের এজেন্টের সঙ্গে লিভারপুল সরাসরি যোগাযোগ শুরু করেছে। ফলে পিএসজির এই তরুণ আক্রমণভাগের খেলোয়াড়কে ঘিরে লিভারপুল ভক্তদের মাঝে নতুন আগ্রহ তৈরি হয়েছে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।