রিয়াল মাদ্রিদ
কঠিন সিদ্ধান্তের মুখে এন্দ্রিক
রিয়ালে কঠিন সিদ্ধান্তের মুখে এন্দ্রিক। মাদ্রিদে থাকবেন, নাকি আবার যাবেন লোনে?

এন্দ্রিক
রিয়াল মাদ্রিদে এন্দ্রিকের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মূল দলে নিয়মিত খেলার সুযোগ পাওয়া তার জন্য কঠিন হয়ে উঠতে পারে। এখন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সামনে মূলত দুইটা পথ, মাদ্রিদে থেকে নিজের জায়গার জন্য লড়াই করা, অথবা আবার লোনে যাওয়া। রোমা ও অ্যাস্টন ভিলা তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে। এমনকি এন্দ্রিককে নিয়মিত খেলানোর সুযোগ দিতে রিয়াল মাদ্রিদ তার বেতনের একটা অংশ বহন করার কথাও ভাবছে।
নতুন কোচ জোসে মরিনিও ছোট স্কোয়াড নিয়ে কাজ করতে চান। এন্দ্রিকের জন্য তাই ধারে যাওয়ার সম্ভাবনাই বাড়ছে। এর মধ্যে রিয়ালে যোগ দিয়েছেন কার্লোস এসপি। আর আক্রমণের কেন্দ্রে কিলিয়ান এমবাপ্পে এখনো স্পষ্টতই প্রথম পছন্দ। এদিকে, মরিনিও এন্দ্রিককে মূলত সেন্টার-ফরোয়ার্ড হিসেবেই দেখছেন। কিন্তু প্রচলিত ‘নম্বর নাইন’ হিসেবে তার প্রোফাইল পুরোপুরি মানানসই না। ফলে ওই পজিশনে এমবাপ্পে ও নতুন স্ট্রাইকার কার্লোস এসপির পরে তিন নম্বর অপশন হিসেবে এন্দ্রিককে দেখছেন কোচ।
ডান প্রান্তের পরিস্থিতিও এন্দ্রিকের পক্ষে না। সেখানে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন ইয়ান দিওমান্দে। পাশাপাশি ব্রাহিম দিয়াজ, বার্নার্দো সিলভা আছেন, এবং দ্রুতই রদ্রিগো দলে ফিরলে এই পজিশনে নিজের জায়গা করে নেওয়াটা বেশি কঠিন হয়ে যাবে। তাই আরও এক মৌসুম ধারে খেলাই এন্দ্রিকের ক্যারিয়ারের জন্য লাভজনক হতে পারে। গত মৌসুমে লিওঁর হয়ে ২১ ম্যাচে ৮ গোল ও ৭ অ্যাসিস্ট করেছিলেন তিনি।

লিওঁতে গত মৌসুমে
২০ বছর বয়সী এন্দ্রিকের এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিয়মিত ম্যাচ খেলা। রিয়াল মাদ্রিদে থাকা নিঃসন্দেহে আকর্ষণীয়। কিন্তু নিয়মিত শুরুর একাদশে খেলে আরও এক মৌসুম কাটানোই হয়তো তার ভবিষ্যৎ বিকাশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদও তার ক্যারিয়ারের উন্নতির জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের দলই খুঁজছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।