বার্সেলোনা ট্রান্সফার টার্গেট
আলভারেজকে আতলেতিকোর হুঁশিয়ারি
বার্সেলোনায় যাবার গুঞ্জনকে ঘিরে হুলিয়ান আলভারেজকে আতলেতিকো মাদ্রিদের কড়া বার্তা

হুলিয়ান আলভারেজ
বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনের চলছিল হুলিয়ান আলভারেজকে নিয়ে। এই ট্রান্সফার নাটক এখন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কিন্তু এই বিষয়ে নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। কাতালান ক্লাবটি আলভারেজকে দলে পেতে মরিয়া হলেও আতলেতিকো এখনো নিজেদের অবস্থান থেকে একচুলও সরেনি। বরং আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে একটাই বার্তা শুনতে হতে পারে, ‘মাফ চেয়ে কাজে নেমে পড়ো।’
এর আগে আতলেতিকো মাদ্রিদের পরিষ্কার বার্তা ছিল, ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ না করা হলে আলভারেজকে বিক্রি করা হবে না।
১০ আগস্ট ক্লাবের মেডিকেল সেন্টারে নিয়মিত স্বাস্থ্য ও ফিটনেস পরীক্ষা দিয়েছেন আলভারেজ। দক্ষিণ কোরিয়ায় প্রাক-মৌসুম সফর শেষে আতলেতিকোর খেলোয়াড়েরা ধাপে ধাপে মাদ্রিদে ফিরছেন। তবে আলভারেজের সঙ্গে কোচ দিয়েগো সিমিওনের সরাসরি দেখা হবে বুধবার।
সেদিনই নতুন মৌসুমের পরিকল্পনা নিয়ে দুজনের কথা বলার সুযোগ হবে। একই সময়ে ক্লাবের নির্বাহী মাতেউ আলেমানি কিংবা সিইও মিগেল আনহেল হিল মারিনের সঙ্গেও আলভারেজের আলোচনার সম্ভাবনা রয়েছে।

আতলেতিকোর অবস্থান অবশ্য পরিষ্কার, আলভারেজকে বার্সেলোনায় বিক্রি করার কোনো ইচ্ছা নেই তাদের। ক্লাবটি কোনো দলের সঙ্গে তার সম্ভাব্য ট্রান্সফার নিয়ে আলোচনাতেও বসতে চায় না। হিল মারিনও সম্প্রতি একই অবস্থান জানিয়েছেন।
আতলেতিকো তাই আলভারেজের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরতে পারে আঁতোয়ান গ্রিজমানকে। ফরাসি তারকা একসময় আতলেতিকো ছেড়ে বার্সেলোনায় গিয়েছিলেন। পরে মাদ্রিদে ফিরে নিজের ভুল মেনে নেন, ক্ষমা চান এবং মাঠে গোল করে আবারও সমর্থকদের ভালোবাসা অর্জন করেন।
আলভারেজের ক্ষেত্রেও ক্লাবের প্রত্যাশা অনেকটা একই, পরিস্থিতি মেনে নিয়ে মনোযোগ দিতে হবে মাঠের খেলায়। আতলেতিকোর হয়ে পাঁচ বছরের চুক্তিতে থাকা এই ফরোয়ার্ডকে এখন দল ছাড়ার চেষ্টা না করে নিজের দায়িত্ব পালনের দিকেই মন দিতে বলবে ক্লাব কর্তৃপক্ষ।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।