আর্সেনাল
‘এখন থেকে আর ঝগড়া না’
আর্সেনালের সতীর্থ হয়ে রাইসের সঙ্গে উষ্ণ সাক্ষাৎ ব্রুনো গিমারায়েসের

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার দিন শেষ। এবার একই জার্সিতে সতীর্থ হিসেবে প্রথমবারের মতো দেখা হলো ব্রুনো গিমারায়েস ও ডেকলান রাইসের। আর্সেনালের অনুশীলন কেন্দ্রে দুজনের উষ্ণ আলিঙ্গনের মুহূর্ত ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে। সোবহা রিয়েলটি ট্রেনিং সেন্টারে ধারণ করা ভিডিওতে দেখা যায়, গিমারায়েস ও রাইস হাসিমুখে একে অপরকে আলিঙ্গন করছেন এবং করমর্দন করছেন। ভিডিওতে লেখা ছিল, ‘ব্যাক টুগেদার’।
৮ আগস্ট নিউক্যাসল থেকে ৭ কোটি ৫০ লাখ পাউন্ডে আর্সেনালে যোগ দেন গিমারায়েস। চার বছরের চুক্তিতে লন্ডনের ক্লাবটিতে আসা ব্রাজিলিয়ান মিডফিল্ডার এখন আর্সেনালের অন্যতম বড় ট্রান্সফার। নিউক্যাসেলে থাকাকালে গিমারায়েসের সঙ্গে আর্সেনালের একাধিক ম্যাচে রাইসের তীব্র লড়াই হয়েছে। ২০২৩ সালের একটি ম্যাচে দুজনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং একপর্যায়ে ধাক্কাধাক্কিও হয়। তাই গিমারায়েস আর্সেনালে যোগ দেওয়ার পর রাইস মজা করে তাকে বার্তা দিয়েছিলেন, ‘এখানে আসো, আর কোনো ঝগড়া নয়। এখন আমরা বন্ধু।’
গিমারায়েসও সেই বার্তাকে ইতিবাচকভাবেই নিয়েছিলেন। আর্সেনালে যোগ দেওয়ার পর তিনি দলটির মাঝমাঠকে ইউরোপের অন্যতম সেরা বলে প্রশংসা করেছেন। রাইসের দীর্ঘ ছুটি থাকায় এতদিন দুজনের সরাসরি দেখা হয়নি। অবশেষে অনুশীলনে প্রথম সাক্ষাৎেই পুরোনো প্রতিদ্বন্দ্বিতার বদলে দেখা গেল হাসি, আলিঙ্গন আর বন্ধুত্বের দৃশ্য।
নতুন মৌসুমে আর্সেনালের মাঝমাঠে রাইস ও গিমারায়েসের সঙ্গে থাকবেন মার্টিন ওডেগার্ড ও মার্টিন জুবিমেন্দি। ফলে দুই সাবেক প্রতিদ্বন্দ্বীর নতুন জুটি আর্সেনালের শিরোপা ধরে রাখার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলসিটিকে দোষী সাব্যস্ত করেছে প্রিমিয়ার লিগ, কী শাস্তি সামনে?
ক্লাব ফুটবলশেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার
ক্লাব ফুটবল‘আমাদের যা অর্জন, তা কেউ নিতে পারবে না’
ক্লাব ফুটবল১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!
ক্লাব ফুটবলব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের ব্যাপক রদবদল
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।