উয়েফা সুপার কাপ
সুপার কাপের আগে পিএসজির অসন্তোষ
বাড়তি ড্রেসিংরুমের ব্যবস্থা করে দিলো উয়েফা

উয়েফা সুপার কাপের আগে ড্রেসিংরুমের ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল পিএসজি। ক্লাবটির অভিযোগের পর তাদের জন্য বাড়তি ড্রেসিংরুমের ব্যবস্থা করেছে উয়েফা।
আজ দিবাগত রাত ১টায় অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলবে চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি। ম্যাচের জন্য ভিলাকে দেওয়া হয়েছিল রেড বুল সালজবুর্গের হোম ড্রেসিংরুম। বিপরীতে পিএসজির জন্য নির্ধারিত ছিল তুলনামূলক ছোট অ্যাওয়ে ড্রেসিংরুম।

সোমবার ম্যাচপূর্ব বৈঠকে পিএসজি কর্তৃপক্ষ উয়েফাকে জানায়, তাদের নির্ধারিত ড্রেসিংরুমটি পর্যাপ্ত বড় নয়। বিশেষ করে গত মৌসুমের সুপার কাপজয়ী হিসেবে ভিলার সমান সুযোগ-সুবিধা পাওয়ার প্রত্যাশা ছিল তাদের। পরে উয়েফা কর্মকর্তাদের ব্যবহারের জন্য রাখা একটি অতিরিক্ত ড্রেসিংরুম পিএসজিকে বরাদ্দ করা হয়। এতে ফরাসি ক্লাবটি ভিলার সমান জায়গা পায়।
২০ সদস্যের স্কোয়াড নিয়ে সালজবুর্গে গেছে পিএসজি। দলে রয়েছেন লিভারপুলের নজরে থাকা ব্র্যাডলি বারকোলা, মিডফিল্ডার ভিতিনিয়া এবং সদ্য অ্যাস্টন ভিলা থেকে পিএসজিতে ফেরা লুকাস দিনিয়ে।
গত মৌসুমে টটেনহ্যামকে পেনাল্টি শুটআউটে হারিয়ে ইতিহাসে প্রথমবার সুপার কাপ জিতেছিল পিএসজি। এবার সেই শিরোপা ধরে রাখার লক্ষ্য লুইস এনরিকের দলের। অন্যদিকে ১৯৮২ সালের পর প্রথমবার এই প্রতিযোগিতায় খেলতে নামছে অ্যাস্টন ভিলা।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলসিটিকে দোষী সাব্যস্ত করেছে প্রিমিয়ার লিগ, কী শাস্তি সামনে?
ক্লাব ফুটবলশেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার
ক্লাব ফুটবল‘আমাদের যা অর্জন, তা কেউ নিতে পারবে না’
ক্লাব ফুটবল১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!
ক্লাব ফুটবলব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের ব্যাপক রদবদল
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।