রদ্রি ট্রান্সফার
রদ্রিকে পেতে বার্সার তৃতীয় প্রস্তাব
রদ্রিকে দলে পেতে তৃতীয়বারের মতো প্রস্তাবের অঙ্ক বাড়ালো বার্সেলোনা, এবার ৭ কোটি ইউরো

রদ্রি
স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। সেই লক্ষ্যে ম্যানচেস্টার সিটির কাছে তৃতীয় প্রস্তাব দিয়েছে কাতালান ক্লাব। এবার প্রস্তাবের পরিমাণ প্রায় ৭০ মিলিয়ন ইউরো।
সাংবাদিক বেন জ্যাকবসের তথ্য অনুযায়ী, বার্সেলোনার পরিকল্পনা হচ্ছে আগামী বুধবার জোয়ান গাম্পার ট্রফির ম্যাচের আগেই রদ্রিকে দলে নেওয়া। এরপর সমর্থকদের সামনে তাকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে চায় ক্লাবটি।
এর আগে বার্সেলোনার দুই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার সিটি। কারণ, ইংলিশ ক্লাবটি রদ্রির জন্য প্রায় ৮০ মিলিয়ন ইউরো দাবি করছে।

তবে রদ্রিকে আগামীকাল কম্যুনিটি শিল্ড কাপ ফাইনালে আর্সেনালের বিপক্ষে দেখা যাওয়ার সম্ভাবনা কম। যদিও এর সঙ্গে বার্সেলোনার প্রস্তাবের কোনো সম্পর্ক নেই। বিশ্বকাপ শেষে তিনি মাত্র শুক্রবার দলের সঙ্গে যোগ দিয়েছেন।
২০২৭ সালের জুলাই পর্যন্ত ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন রদ্রি। এর আগে তিনি একাধিকবার স্পেনে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন। তাই দুই ক্লাবের আলোচনা এখনো চলমান রয়েছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলসিটিকে দোষী সাব্যস্ত করেছে প্রিমিয়ার লিগ, কী শাস্তি সামনে?
ক্লাব ফুটবলশেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার
ক্লাব ফুটবল‘আমাদের যা অর্জন, তা কেউ নিতে পারবে না’
ক্লাব ফুটবল১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!
ক্লাব ফুটবলব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের ব্যাপক রদবদল
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।