ব্রেকিং নিউজ
টেনিস ছেড়ে ফুটবল, অভিষেকেই জোড়াগোল
টেনিসকে বিদায় জানিয়ে ফুটবলে, অভিষেক ম্যাচেই জোড়া গোলে বাজিমাত বাউতিস্তা আগুতের

রবার্তো বাউতিস্তা আগুত
টেনিসকে বিদায় জানানোর মাত্র এক মাসের মাথায় আবারও প্রতিযোগিতামূলক খেলায় ফিরেছেন রবার্তো বাউতিস্তা আগুত। তবে টেনিস কোর্টে নয়, তাকে দেখা গেছে ফুটবল মাঠে। ৩৮ বছর বয়সী এই সাবেক টেনিস তারকা স্পেনের সপ্তম বিভাগের ক্লাব সিডি এলস ইবারসোসে যোগ দিয়েছেন। প্রাক-মৌসুমের ম্যাচে অভিষেকেই জোড়া গোল করে দলকে ৪-২ ব্যবধানে জয় এনে দিয়েছেন তিনি।

টেনিস ক্যারিয়ারে আগুত জিতেছেন ১২টি একক শিরোপা। ২০১৯ সালে স্পেনের হয়ে ডেভিস কাপও জিতেছিলেন তিনি। একই বছর উইম্বলডনের সেমিফাইনালে ওঠার সুবাদে বিশ্বের নবম সেরা খেলোয়াড় হওয়ার কীর্তিও গড়েছিলেন এই স্প্যানিয়ার্ড।

এবার ফুটবলে সফল হওয়াই তার নতুন লক্ষ্য। ইনস্টাগ্রামে আগুত লিখেছেন, ‘জীবনের নতুন পর্ব আমাকে অনেক আনন্দ দিচ্ছে। আশা করি, এই দারুণ শুরুটা অব্যাহত থাকবে’। ফুটবলে অবশ্য তার যাত্রা একেবারে নতুন নয়। ১৪ বছর বয়স পর্যন্ত তিনি ভিয়ারিয়ালের বয়সভিত্তিক দলে খেলেছেন। এরপর টেনিসকে পেশা হিসেবে বেছে নেন। ভ্যালেন্সিয়া থেকে প্রায় ৬০ মাইল উত্তরে অবস্থিত এলস ইবারসোস ক্লাব জানিয়েছে, অভিষেকের আগে সমর্থকদের সামনে আগুতকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। পুরো মৌসুমজুড়ে তাকে খেলতে দেখার অপেক্ষায় রয়েছে ক্লাবটি।
ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘এটা এখন আনুষ্ঠানিক। রবার্তো বাউতিস্তা আগুত এখন সিডি এলস ইবারসোসের খেলোয়াড়। এই স্মরণীয় সন্ধ্যায় যারা আমাদের সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আর এই প্রকল্প ও শহরের ওপর আস্থা রাখার জন্য রবার্তোকেও ধন্যবাদ।’

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলসিটিকে দোষী সাব্যস্ত করেছে প্রিমিয়ার লিগ, কী শাস্তি সামনে?
ক্লাব ফুটবলশেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার
ক্লাব ফুটবল‘আমাদের যা অর্জন, তা কেউ নিতে পারবে না’
ক্লাব ফুটবল১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!
ক্লাব ফুটবলব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের ব্যাপক রদবদল
ক্লাব ফুটবল

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।