খেলারদেশ

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাব্য পট প্রকাশ

চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের সম্ভাব্য পট প্রকাশ, কোন দলে পড়তে পারে ইউরোপের সেরা ক্লাবগুলো?

চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাব্য পট প্রকাশ

চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাব্য পট

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে ২০২৬-২৭ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র। এরই মধ্যে বিভিন্ন পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে ৩৬ দলের সম্ভাব্য ৪টি পট প্রকাশ করা হয়েছে।

২০২৪-২৫ মৌসুম থেকে চালু হওয়া নতুন লিগ পর্বের ফরম্যাট অনুযায়ী এবারও ৩৬টি দল একই লিগ টেবিলে প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপ পর্বের পরিবর্তে প্রতিটি দল আটটি ম্যাচ খেলবে এবং চারটি পট থেকেই দুটি করে প্রতিপক্ষ পাবে।

Image

সম্ভাব্য প্রথম পট (শীর্ষ বাছাই): বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ট-জার্মেইন, লিভারপুল, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, আতলেতিকো মাদ্রিদ, আর্সেনাল, বার্সেলোনা

সম্ভাব্য দ্বিতীয় পট: বরুসিয়া ডর্টমুন্ড, রোমা, স্পোর্টিং, অ্যাস্টন ভিলা, পোর্তো, ম্যানচেস্টার ইউনাইটেড, ক্লাব ব্রুজ, রিয়াল বেতিস, পিএসভি আইন্দহোভেন

Image

সম্ভাব্য তৃতীয় পট: ফেয়েনুর্দ, লিল, লিওঁ, বোদো/গ্লিম্ট, নাপোলি, আরবি লাইপজিগ, ভিয়ারিয়াল, শাখতার দোনেৎস্ক, গালাতাসারায়

সম্ভাব্য চতুর্থ পট: ডায়নামো জাগরেব, সেলটিক স্লাভিয়া প্রাগ, স্লোভান ব্রাতিস্লাভা, স্টুটগার্ট, এইকে এথেন্স, কোমো, লেন্স, হাপোয়েল বেয়ার শেভা

নতুন ফরম্যাটে চতুর্থ পটে থাকা দলগুলোর জন্যও অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। কারণ, তাদেরও প্রথম পটের দুটি দলের মুখোমুখি হতে হবে। ফলে লেন্স বা কোমোর মতো দলগুলোও রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে পারে।

অন্যদিকে, প্রথম পটের দলগুলো তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ পেলেও নতুন এই ব্যবস্থায় কোনো দলই শক্তিশালী প্রতিপক্ষকে এড়িয়ে যেতে পারবে না। আগামী ২৭ আগস্টের ড্রয়ের পরই চ্যাম্পিয়ন্স লিগের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত হবে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ থেকে ১০ সেপ্টেম্বর, আর ফাইনাল হবে ২০২৭ সালের ৫ জুন স্পেনের মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।