ইংলিশ প্রিমিয়ার লিগ
প্রিমিয়ার লিগে নতুন আইন, না মানলেই জরিমানা ১ লাখ
সাইবার নিরাপত্তায় কঠোর হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, নিয়ম না মানলে ১ লাখ পাউন্ড পর্যন্ত জরিমানা

প্রিমিয়ার লিগে নতুন আইন, না মানলেই জরিমানা ১ লাখ
২০২৬-২৭ মৌসুম শুরুর আগে নতুন সাইবার নিরাপত্তা নীতিমালা চালু করেছে প্রিমিয়ার লিগ। নতুন এই নিয়ম না মানলে ক্লাবগুলোকে সর্বোচ্চ ১ লাখ পাউন্ড জরিমানা গুনতে হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়ার লিগের ২০টি ক্লাবকেই বাধ্যতামূলকভাবে নতুন সাইবার নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করতে হবে। নিয়ম লঙ্ঘনের কারণে কোনো ক্লাবের পয়েন্ট কাটা হবে না। তবে প্রিমিয়ার লিগ বোর্ড শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে আর্থিক জরিমানা আরোপ করতে পারবে। প্রয়োজনে বিষয়টি স্বাধীন কমিশনের কাছেও পাঠানো হতে পারে।
নতুন নীতিমালায় ক্লাবগুলোর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে—নিরাপদ ব্যাকআপ ব্যবস্থা, সাইবার হামলা মোকাবিলার পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি, তথ্যপ্রযুক্তি নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ক্লাবগুলোকে নিজেদের অগ্রগতির প্রতিবেদনও জমা দিতে হবে।
২০২৭ সালের ১০ জানুয়ারির মধ্যে একটা অন্তর্বর্তী মূল্যায়ন সম্পন্ন করতে হবে। আর ২০২৭ সালের ৩০ এপ্রিলের মধ্যে চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে হবে।
যদি অন্তর্বর্তী মূল্যায়নে কোনো ক্লাবকে নিয়ম না মানা অবস্থায় পাওয়া যায়, তাহলে তাদের ২৮ দিনের মধ্যে একটা পরিকল্পনা জমা দিতে হবে। সেই পরিকল্পনায় উল্লেখ করতে হবে, কীভাবে তারা নির্ধারিত মানদণ্ড পূরণ করবে।
প্রিমিয়ার লিগ জানিয়েছে, আগামী দুই বছরে আরও নতুন সাইবার নিরাপত্তা নীতিমালা চালু করা হবে। গত জুনে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০টি ক্লাবই সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়।
বর্তমানে ফুটবল ক্লাবগুলো খেলোয়াড়দের তথ্য, চিকিৎসাসংক্রান্ত নথি, আর্থিক লেনদেন, স্কাউটিং ডেটা এবং বিভিন্ন কৌশলগত তথ্য সংরক্ষণের জন্য ডিজিটাল ব্যবস্থার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় ক্লাবগুলোকে আরও প্রস্তুত করতেই এই উদ্যোগ নিয়েছে প্রিমিয়ার লিগ।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
ক্লাব ফুটবল



মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।