ঊয়েফা কনফারেন্স লিগ
ড্রেসিংরুমে বস্তাভর্তি টাকা ছিটালেন প্রেসিডেন্ট
ড্রেসিংরুমে টাকার ব্যাগ হাতে প্রেসিডেন্ট, দিনামো তিরানার অবিশ্বাস্য উদযাপন

ড্রেসিংরুমে বস্তাভর্তি টাকা ছিটালেন প্রেসিডেন্ট
ইউরোপীয় ফুটবলে জয় উদযাপনের দৃশ্য নতুন কিছু নয়। কিন্তু ড্রেসিংরুমে টাকার ব্যাগ নিয়ে ঢুকে পড়ে খেলোয়াড়দের সামনে নগদ অর্থ ছুড়ে দেওয়ার ঘটনা নিঃসন্দেহে ব্যতিক্রমী। এমনই এক কাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছেন আলবেনিয়ার ক্লাব দিনামো তিরানার সভাপতি আরদিয়ান বার্ধি।
উয়েফা কনফারেন্স লিগের প্লে-অফে জায়গা করে নেওয়ার পর দিনামোর ড্রেসিংরুমে চলছিল বাঁধভাঙা উল্লাস। ঠিক তখনই হাতে একটা ব্যাগ নিয়ে সেখানে হাজির হন ক্লাব সভাপতি। ব্যাগভর্তি নগদ টাকা খেলোয়াড়দের সামনে মেঝেতে ঢেলে দেন তিনি। মুহূর্তেই উচ্ছ্বাস আরও কয়েক গুণ বেড়ে যায়।
দিনামোর এই উদযাপনের পেছনে অবশ্য ছিল দুর্দান্ত কামব্যাকের গল্প। তৃতীয় বাছাইপর্বের প্রথম লেগে লাতভিয়ার ক্লাব আউডার কাছে নিজেদের মাঠের বাইরে ১-০ গোলে হেরেছিল দিনামো। ফলে ফিরতি লেগে তাদের সামনে ছিল কঠিন চ্যালেঞ্জ। কিন্তু দ্বিতীয় লেগে পুরো ম্যাচের চিত্রই পাল্টে দেয় আলবেনিয়ার দলটি। আউডার জালে একে একে চার গোল করে দিনামো। শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জয় নিয়ে কনফারেন্স লিগের প্লে-অফ নিশ্চিত করে তারা।

আর সেই জয়ের পরই শুরু হয় ড্রেসিংরুমে উৎসব। খেলোয়াড়দের উল্লাসের মাঝেই আরদিয়ান বার্ধির হাতে থাকা টাকার ব্যাগটি মুহূর্তের জন্য সবার নজর কেড়ে নেয়। ভিডিওতে দেখা যায়, তিনি ড্রেসিংরুমে ঢুকে নগদ টাকা মেঝেতে ছুড়ে দিচ্ছেন। চারপাশে তখন আনন্দে মেতে ওঠা খেলোয়াড়েরা।
ম্যাচে মৃত্যু, মর্গে গিয়ে জীবিত

দিনামোর ইউরোপীয় অভিযানে দলের খেলোয়াড়দের পুরস্কৃত করার ক্ষেত্রে বার্ধি আগেও সক্রিয় ছিলেন। এবারও তার ব্যতিক্রমী উদযাপনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। তবে আউডাকে হারিয়ে দিনামোর ইউরোপীয় যাত্রা শেষ হচ্ছে না। প্লে-অফে তাদের প্রতিপক্ষ পাফোস। প্রথম লেগ ২০ আগস্ট আলবেনিয়ায় এবং ফিরতি লেগ এক সপ্তাহ পর সাইপ্রাসে অনুষ্ঠিত হওয়ার কথা। এই ম্যাচে জিততে পারলে দিনামোর সামনে অপেক্ষা করছে আরও বড় পুরস্কার।
প্রতিবেদন অনুযায়ী, পাফোসকে টপকে কনফারেন্স লিগের লিগ পর্বে জায়গা করে নিতে পারলে দলের খেলোয়াড়দের জন্য ৫ লাখ ইউরো বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সভাপতি বার্ধি। অর্থাৎ ড্রেসিংরুমে ছড়িয়ে দেওয়া টাকার উল্লাসের পর সামনে রয়েছে আরও বড় অঙ্কের প্রণোদনা।
বাছাইপর্ব পেরিয়ে ইতোমধ্যেই দিনামো তিরানা যে লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে, তাতে পাফোসের বিপক্ষে আরেকটি চমক দেখানোর স্বপ্ন দেখতেই পারে আলবেনিয়ার ক্লাবটি। আর সেই স্বপ্ন সফল হলে, এবার ড্রেসিংরুমে টাকার ব্যাগ নিয়ে প্রেসিডেন্টের আগমন যে আরও বড় আকার নিতে পারে, তা বলাই যায়।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলসিটিকে দোষী সাব্যস্ত করেছে প্রিমিয়ার লিগ, কী শাস্তি সামনে?
ক্লাব ফুটবলশেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার
ক্লাব ফুটবল‘আমাদের যা অর্জন, তা কেউ নিতে পারবে না’
ক্লাব ফুটবল১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!
ক্লাব ফুটবলব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের ব্যাপক রদবদল
ক্লাব ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।