রিয়াল মাদ্রিদ
অনুশীলন মাঠেই কেন ঘুমান মরিনিও?
রিয়াল মাদ্রিদ অনুশীলন মাঠেই কেন ঘুমান কোচ জোসে মরিনিও?

অনুশীলন মাঠেই কেন ঘুমান মরিনিও?
রিয়াল মাদ্রিদে দ্বিতীয় মেয়াদে ফিরেই নিজের পুরোনো পরিচিত ছন্দে ফিরেছেন জোসে মরিনিও। দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্লাবের নতুন প্রকল্প নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন পর্তুগিজ কোচ যে, মাঝে মাঝে রাত কাটাচ্ছেন রিয়ালের অনুশীলন কমপ্লেক্সেই।

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ মরিনিকে ফিরিয়েছেন মূলত একটা লক্ষ্য সামনে রেখে, ঘরোয়া ফুটবলে বার্সেলোনার আধিপত্যের অবসান ঘটানো। গত দুই মৌসুমে লিগে বার্সেলোনার দাপটের পর এবার রিয়ালের প্রত্যাবর্তনের দায়িত্ব পড়েছে মরিনিওর কাঁধে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদে ফিরে নিজের নতুন দায়িত্ব নিয়ে মরিনিও দারুণ উচ্ছ্বসিত। নতুন প্রকল্পকে এগিয়ে নিতে তিনি ক্লাবের বিদ্যমান স্টাফদের পাশাপাশি নিজের পছন্দের একটি শক্তিশালী ব্যাকরুম টিম নিয়েও কাজ করছেন। আর সেই কাজের প্রতি তার মনোযোগ কতটা, তারই এক উদাহরণ হয়ে উঠেছে অনুশীলন কমপ্লেক্সে রাত কাটানোর বিষয়টি।
মরিনিওর ‘রদ্রি’ সমাধান


প্রতিবেদন অনুযায়ী, সব কাজ শেষ করার জন্য পর্যাপ্ত সময় বের করতে মরিনিও বেশ কয়েকবার রিয়ালের ট্রেনিং কমপ্লেক্সেই ঘুমিয়েছেন। দলের প্রতিটি বিভাগ, খেলোয়াড়দের প্রস্তুতি এবং নতুন প্রকল্পের খুঁটিনাটি নিয়ে তিনি নিজে নজর রাখছেন। রিয়ালে নিজের প্রথম মেয়াদেও এমনই সর্বগ্রাসী কাজের অভ্যাস দেখিয়েছিলেন মরিনিও। শুধু মাদ্রিদ নয়, গত মৌসুমে বেনফিকাতেও একই ধরনের অভ্যাস দেখা গেছে তার মধ্যে। সেখানেও প্রয়োজন হলে অনুশীলন ঘাঁটিতেই রাত কাটিয়েছেন তিনি।
রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

অর্থাৎ, অনুশীলন মাঠে ঘুমিয়ে পড়া কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং কাজের প্রতি মরিনিওর পুরনো অতিরিক্ত নিবেদনের অভ্যাসেরই আরেক উদাহরণ। এবার সেই নিবেদন দিয়ে রিয়াল মাদ্রিদকে কতটা বদলে দিতে পারেন, সেটাই দেখার বিষয়। নতুন মৌসুমে তার প্রথম বড় পরীক্ষা অবশ্য আর অপেক্ষায় নেই। আজ রাতে লা লিগার প্রথম ম্যাচে এস্পানিওলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। সেখানে তার দ্বিতীয় স্পেলের প্রথম ঝলক দেখার অপেক্ষায় সমর্থকেরা।
এক গোলেই রোনালদোর নতুন রেকর্ড


খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলসিটিকে দোষী সাব্যস্ত করেছে প্রিমিয়ার লিগ, কী শাস্তি সামনে?
ক্লাব ফুটবলশেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার
ক্লাব ফুটবল‘আমাদের যা অর্জন, তা কেউ নিতে পারবে না’
ক্লাব ফুটবল১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!
ক্লাব ফুটবলব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের ব্যাপক রদবদল
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।