বার্সেলোনা
বার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই বার্সেলোনার স্কোয়াড পরিকল্পনার বাইরে রদ্রি

বার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
বার্সেলোনায় যোগ দেওয়ার পর নতুন মৌসুমের প্রথম ম্যাচেই অভিষেক হতে পারে রদ্রির—এমন সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে। এমনটাই নিশ্চিত করেছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। তার বদলে দেখা যেতে পারে কানসেলোকে। এদিকে, এলচের বিপক্ষে লা লিগার প্রথম ম্যাচের আগে দলের সঙ্গে শেষ অনুশীলনেও ছিলেন না রদ্রি।
শনিবার বার্সেলোনার শেষ অনুশীলন হয়। ম্যাচের আগে সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ১৫ মিনিটেও রদ্রিকে মাঠে দেখা যায়নি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্সা জানিয়েছে, সতীর্থদের সঙ্গে অনুশীলন না করে আলাদাভাবে কাজ করেছেন তিনি। শুক্রবারও একইভাবে ব্যক্তিগত অনুশীলন করেছিলেন রদ্রি। শনিবারও সেই রুটিনই অনুসরণ করেছেন। ফলে রবিবার এলচের বিপক্ষে বার্সেলোনার মৌসুমের প্রথম ম্যাচে তার না খেলার সম্ভাবনার কথাই নিশ্চিত করেছেন কোচ। এবং জোয়াও কানসেলো সম্পর্কে ইতিবাচক ভঙ্গিতে জানান যে, কানসেলো কালকের ম্যাচে মাঠে নামতে পারেন।
অপ্রত্যাশিত কোনো পরিবর্তন না হলে বার্সেলোনার জার্সিতে রদ্রির অভিষেক আরও কয়েক দিন পিছিয়েই যাচ্ছে। অথচ বার্সেলোনায় যোগ দেওয়ার পর গত কয়েক দিন বেশ ব্যস্ততার মধ্যেই কেটেছে তার। সোমবার ক্লাবে পৌঁছান রদ্রি। পরদিনই তাকে আনুষ্ঠানিকভাবে নতুন বার্সেলোনা খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। বুধবার ছিল হুয়ান গাম্পার কাপ। ম্যাচে খেলেননি রদ্রি। তবু অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন তিনিই। নতুন খেলোয়াড়দের পরিচয়পর্বে সবচেয়ে বেশি করতালিও পেয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
এরপর শুক্রবার ও শনিবার সতীর্থদের থেকে আলাদা হয়ে অনুশীলন করেছেন তিনি। রদ্রিই এখন পর্যন্ত বার্সেলোনার গ্রীষ্মকালীন দলবদলের সবচেয়ে বড় নাম। তাকে ঘিরে ক্লাবের প্রত্যাশাও তাই অনেক। তবে নতুন ক্লাবের হয়ে মাঠে নামার জন্য আরও কিছুটা অপেক্ষা করতেই হচ্ছে তাকে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলঅনুশীলন মাঠেই কেন ঘুমান মরিনিও?
ক্লাব ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।