খেলারদেশ

উসাইন বোল্ট

ট্র্যাক থেকে ফুটবলে উসাইন বোল্ট

অলিম্পিকের ট্র্যাক থেকে এবার সানডে লিগে উসাইন বোল্ট

ট্র্যাক থেকে ফুটবলে উসাইন বোল্ট

ট্র্যাক থেকে ফুটবলে উসাইন বোল্ট

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

বিশ্বের দ্রুততম মানব হিসেবে ইতিহাস গড়েছেন উসাইন বোল্ট। এবার ১০০ মিটার বা ২০০ মিটারের ট্র্যাক না, ফুটবলের মাঠে আবারও নিজের ভাগ্য পরীক্ষা করতে প্রস্তুত জ্যামাইকান কিংবদন্তি।

Image

২০১৮ সালে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে একটা প্রীতি ম্যাচে জোড়া গোল করেছিলেন বোল্ট। গোলের পর তার চিরচেনা ‘লাইটনিং বোল্ট’ উদযাপনও দেখা গিয়েছিল। সে সময় মনে হয়েছিল, অ্যাথলেটিকস ছেড়ে ফুটবলে ক্যারিয়ার গড়ার স্বপ্নটা হয়তো সত্যিই বাস্তব রূপ নিতে যাচ্ছে।

প্রায় আট বছর পর সেই ফুটবল-স্বপ্নেই আবার দৌড় শুরু করছেন বোল্ট। এবার তার গন্তব্য ইংল্যান্ডের সানডে লিগের দল উইথেনশওয়ে ভেটেরান্স। তবে দলটিকে সাধারণ অবসরপ্রাপ্ত বা শখের ফুটবলারদের দল ভাবার সুযোগ নেই। এই দলে বিভিন্ন সময়ে খেলেছেন সাবেক প্রিমিয়ার লিগ তারকা আন্তোনিও ভ্যালেন্সিয়া, জোলিয়ন লেস্কট, এমিল হেসকি, ড্যানি ড্রিংকওয়াটার, মার্ক অ্যালব্রাইটন ও পাপিস সিসে। সাবেক ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার স্টিফেন আয়ারল্যান্ডও এই তারকাসমৃদ্ধ দল গঠনে যুক্ত রয়েছেন।

Image

বোল্টও এর আগে ফুটবলে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। চলতি বছরের শুরুতে তিনি বলেছিলেন, শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারলে তিনি আবার মাঠে নামতে প্রস্তুত। এবার সেই কথারই যেন বাস্তব রূপ দিতে যাচ্ছেন আটবারের অলিম্পিক সোনাজয়ী।

একসময় যে মানুষটা বিশ্বরেকর্ড গতিতে অলিম্পিকের ট্র্যাকে ছুটেছেন, এবার তার সামনে সম্পূর্ণ ভিন্ন এক ‘সানডে রান’। এবার দৌড়টা হবে ফুটবল মাঠে, পায়ে থাকবে বুট, আর লক্ষ্য হবে বল জালে জড়ানো।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।