নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমস
ভারতকে এড়িয়ে ফাইনালে খেলতে চান জ্যোতি
বারবার সেমিফাইনালে স্বপ্নভাঙায় হতাশা জ্যোতি চান যে করেই হোক ফাইনাল নিশ্চিত করতে।

বাংলাদেশ নারী ক্রিকেট দল
দিন কয়েক পর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে নারী এশিয়া কাপের এবারের আসর। এই টুর্নামেন্টের ফাইনালে খেলতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে, সেমিফাইনালে ভারতকে এড়িয়ে ফাইনালে খেলার ছক কষছেন তিনি।
এশিয়া কাপ ও এশিয়ান গেমস খেলতে বুধবার দেশ ছাড়বে বাংলাদেশের মেয়েরা। এর আগে আজ সোমবার মিরপুরে দলীয় ফটোসেশনে অংশ নেন দলের ক্রিকেটার ও কর্মকর্তারা। ছবি তোলার পর্ব শেষ করে নিজের এই ইচ্ছার কথা জানান অধিনায়ক।
পাশাপাশি টুর্নামেন্টের আগে দেশছাড়ার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে ছিল তৃপ্তির ঢেঁকুর।
তিনি বলেন, ‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। আন্ডার লাইট যেহেতু সবগুলো গেম ওখানে, তাই এখানে আমরা দুটা প্র্যাক্টিস ম্যাচ খেলছি এই জায়গায়। প্রস্তুতির দিক থেকে আমি মনে করি খুব ভালো ছিল।’

নিগার সুলতানা জ্যোতি
ভালো প্রস্তুতির পর লক্ষ্যটা ফাইনালে সেটা স্পষ্ট করেন জ্যোতি। তার কথায়, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ি, চলে আসি; বারবার এই জিনিসটাই হচ্ছে। আমরা এই বাধা এবার ভাঙতে চাই।’
ফাইনাল খেলার পথে ভারতকে এড়ানোর কথাও স্পষ্ট করেন জ্যোতি। তিনি বলেন, ‘যদি গ্রুপ পর্বে আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি, সে ক্ষেত্রে ভারতের মুখোমুখি হতে হবে না সেমি-ফাইনালে। ভারতের বিপক্ষে অনেক বেশি কঠিন পরিস্থিতি হয়ে যায় সেমি-ফাইনালগুলোতে। ওই দিক থেকে তুলনামূলকভাবে যদি পাকিস্তানকে পাই গ্রুপ থেকে, আমাদের জন্য বেটার হবে ফাইনালে খেলা।’
ধাপে ধাপে সামনে এগোনোর পরিকল্পনার কথাও জানান জ্যোতি। তার ভাষ্যমতে, ‘সেমিফাইনালটা আমরা পার করতে পারছি না যে কোনো জায়গায়। আমরা যদি সেমিফাইনালটা ক্রস করতে পারি আমাদের ফাইনাল খেলার ইচ্ছা। ফাইনাল খেললে দেখা যাচ্ছে তখন শিরোপা জয়ের একটা বিষয় থাকবে। ধাপে ধাপে আমরা পরিকল্পনা করছি।’
এশিয়া কাপ শেষে এশিয়ান গেমস খেলতে জাপানে উড়াল দেবে বাংলাদেশ দল। সেখানে স্বর্ণ পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অধিনায়ক জানিয়ে গেলেন, দর্শকদের প্রত্যাশা মেটাতে চান তারা।
‘আমাদের টিমের পক্ষ থেকে আমি বলব যে অনেক প্রত্যাশা আছে মানুষের। একটা পদক যেন আমরা নিয়ে আসতে পারি সেটা একটা বিষয় এবং সেটা যদি স্বর্ণ হয় সেটা আরও বেশি বড় হবে।’
অনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান


ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটচলছে হাসান মাহমুদের 'সুসময়'
বাংলাদেশের ক্রিকেটঅভিষেকেই মিরাজের দারুণ বোলিং
বাংলাদেশের ক্রিকেটআরব আমিরাতকে হারিয়ে সেমিতে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটজরিমানার কবলে বাংলাদেশ নারী দল
বাংলাদেশের ক্রিকেটআমিরাতে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেট

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।