অনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
পেদ্রো কলিন্সকে ছাড়িয়ে টেস্টের প্রথম বলে সবচেয়ে বেশি উইকেট শিকারের কীর্তি এখন স্টার্কের।

ফাইল ছবি।
ম্যাচের প্রথম বলটি করলেন মিচেল স্টার্ক। বল সাদমান ইসলামের ব্যাটে লেগে চলে যায় গালিতে থাকা ফিল্ডার ক্যামেরন গ্রিনের হাতে। তাতে প্রথম বলেই আউট হয়ে হান্নান সরকারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখান তিনি।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ম্যাচে ইনিংসের প্রথম বলে আউট হন তিনি। এর আগে ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের পেদ্রো কলিন্সের বলে পরপর দুই ম্যাচে প্রথম বলে আউট হন হান্নান।
সাদমানকে আউট করে এখন পর্যন্ত চার বার টেস্টের প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মিচেল স্টার্ক। আর টেস্টে ইনিংসের প্রথম বলে পাঁচ বার উইকেট নিলেন তিনি। তার উপরে আছেন শুধু রিচার্ড হ্যাডলি। তিনি লাল বলে ছয় বার ইনিংসের প্রথম বলে উইকেট শিকার করেছেন।
টেস্টে প্রথম ওভারে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন স্টার্ক। তার উপরে থাকা ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের শিকার ২৯ উইকেট।
এছাড়া যে কোনো মাঠে হওয়া প্রথম টেস্টের প্রথম বলে আউট হওয়ার চতুর্থ ঘটনা এটি। ১৯৮৩ সালে জলান্ধারে গান্ধী স্টেডিয়ামের অভিষেক টেস্টে কাপিল দেবের বলে আউট হয়েছিলেন পাকিস্তানের মহসিন খান।
এর চার বছর পর জয়পুরে সাওয়াই মানসিং স্টেডিয়ামে ইমরান খানের করা প্রথম বলে আউট হন সুনীল গাভাস্কার। আর ২০১০ সালে পাল্লেকেল স্টেডিয়ামের অভিষেক টেস্টের প্রথম বলে সুরাঙ্গা লাকমলের আউট হন ক্রিস গেইল।
আর এবার ম্যাকাইয়ে গ্রেট ব্যারিয়ার রিফ স্টেডিয়ামে মিচেল স্টার্কের বলে আউট হলেন সাদমান ইসলাম।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটটেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি!
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট‘অস্ট্রেলিয়া আরও কঠিন রূপে ফিরবে’
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।