আকবরের দৃঢ়তায় ম্যাচ বাঁচাল রংপুর
দ্বিতীয় ইনিংসে ১৩২ বলে ৬২ রানের ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটার।

৫৬ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়ে রংপুর। রানের খাতা খোলার আগেই ফেরেন তিন ব্যাটার। পরের দুই উইকেট হারায় স্কোরবোর্ডে ৪২ রান তুলে। সেখান থেকে দলকে একাই টেনে নিয়ে চতুর্থ ও শেষদিনের বেশিরভাগ সময় উইকেটে পড়ে থাকলেন আকবর আলি। তাতে ঢাকা বিভাগের বিপক্ষে এনসিএলের প্রথম ম্যাচ ড্র করেছে রংপুর বিভাগ।
৪২ রানে পাঁচ উইকেট হারানো দলটিকে টেনে নেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আকবর। দুজনে ৬ষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন ৬৬ রান। দলীয় ১০৮ রানে রিজওয়ান ফিরলে ভাঙে এই জুটি। পরে এক প্রান্ত আগলে রেখে নবম ব্যাটার হিসেবে আউট হন আকবর।
১৩২ বলে ৬৪ রান করে তিনি যখন ফেরেন, তখন দিনের খেলা প্রায় শেষ হওয়ার পথে। আর তার দলের লিড দুইশ পার করেছিল। বড় লিডের পর রংপুরের ইনিংস থামে ১৪৯ রানে।
২০৬ রানের জবাবে ঢাকা বিভাগের ব্যাটিংয়ের জন্য ছিল না পর্যাপ্ত সময়। তবুও ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৯ রান তুলে ম্যাচ শেষ করে ঢাকা বিভাগ।
দারুণ ব্যাটিং করা আকবর প্রথম ইনিংসে খেলেছিলেন ২৬ রানের এক ইনিংস। তবে নিজের দৃঢ়চেতা ব্যাটিংয়ের পরিচয়টা দিয়েছেন মূলত দ্বিতীয় ইনিংসে। যার সুবাদে ম্যাচ বাচিয়েছে রংপুর।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটইনিংস ব্যবধানের হারে শুরু বরিশালের মৌসুম
বাংলাদেশের ক্রিকেটএশিয়ান গেমস সমাপণীতে লিটনের হাতে ছিল পতাকা
বাংলাদেশের ক্রিকেটএনসিএলে রাজশাহীর বিপক্ষে জয়ের সেঞ্চুরিতে এগিয়ে চট্টগ্রাম
বাংলাদেশের ক্রিকেটখুলনার বোলিং তোপে ফলো-অনে বরিশাল
বাংলাদেশের ক্রিকেটএশিয়ান গেমস ক্রিকেটে ব্যর্থতার কারণ অনুসন্ধান করবে সরকার
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।