খেলারদেশ

এনসিএলে রাজশাহীর বিপক্ষে জয়ের সেঞ্চুরিতে এগিয়ে চট্টগ্রাম

প্রথম শ্রেণির ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়।

এনসিএলে রাজশাহীর বিপক্ষে জয়ের সেঞ্চুরিতে এগিয়ে চট্টগ্রাম
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

রাজশাহীর বিপক্ষে প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে তিন অঙ্কের দেখা পেয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তার সেঞ্চুরির দিনে যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক ওপেনার সাদিকুর রহমান। তাতে দ্বিতীয় দিন শেষে ম্যাচে এগিয়ে আছে চট্টগ্রাম।

তাদের দুজনের ব্যাটে ভর করে বিনা উইকেটে ১৯০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে চট্টগ্রাম বিভাগ।

রাজশাহীকে ৩৬৪ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমে অপ্রতিরোধ্য জুটি গড়েন জয় ও সাদিকুর রহমান। প্রথম শ্রেণির ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরির দেখা পাওয়া এই বাঁহাতি দিন শেষ করেছেন ১০২ রানের অপরাজিত ইনিংস খেলে।

১৭০ বলে ৮ চার ও দুই ছয়ে সাজিয়েছেন নিজের ইনিংস।

অন্যদিকে আরেক ওপেনার সাদিকুর আছেন সেঞ্চুরি পাওয়ার অপেক্ষায়। ১১৮ বলে তার ব্যাটে এসেছে ৮৬ রান।

এর আগে হাসান মুরাদ ও এনামুল হক আশিকের বোলিংয়ে রাজশাহীকে অলআউট করে চট্টগ্রাম। মুরাদ ৯৬ রানে নেন চার উইকেট। আর আশিক ৩ উইকেট তুলতে খরচ করেন ৬৯ রান।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।