খুলনার বোলিং তোপে ফলো-অনে বরিশাল
রুয়েলের ফাইফার উদযাপণের সুযোগই দিলেন না বরিশালের ব্যাটাররা

ম্যাচ শুরুর আগে টসে বরিশালের অধিনায়ক ইফতেখার হোসেন ইফতি ও খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
রুয়েল মিয়ার ফাইফার উদযাপণের সুযোগটা দিল না বরিশালের ব্যাটাররা। প্রথম ইনিংসে খুলনার করা ৪২৬ রানের জবাবে মাত্র ৯৪ রানে অলআউট হয়েছে বরিশাল। ব্যাটারদের এই ব্যর্থতার দিনে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে হয়েছে দলটিকে।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার জাওয়াদ আবরারকে হারায় বরিশাল। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ইনিংসে ১২ রান করেন তিনি। তার বিদায়ের পর একের পর এক ব্যাটার ফিরতে থাকেন প্যাভিলিয়নে।
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অধিনায়ক ইফতেখার হোসেন ইফতি করেন ৪৪ রান। ৭ম ব্যাটার হিসেবে আউট হন তিনি। তার বিদায়ের পর আর খুব বেশি সময় ক্রিজে থাকতে পারেনি বরিশালের ব্যাটাররা। অলআউট হয়ে যায় মাত্র ৯৪ রানে।
অলআউট হওয়ার সময় ৩৩২ রানে পিছিয়ে ছিল দলটি।
বরিশালকে ফলোঅন করার কৃতিত্ব খুলনার বোলারদের। তিন পেসার মিলে শিকার করেন ৭ উইকেট। এর মধ্যে মেহেদি হাসান রানা ২৫ রানে নেন তিন উইকেট। সফর আলি ও আব্দুল হালিমের শিকার ছিল দুটি করে।
এইচপি ও অনুর্ধ্ব ২৩ দলের হয়ে নিয়মিত ভালো খেলতে থাকা স্পিনার শেখ পারভেজ জীবন ১০ রানে নেন তিন উইকেট।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটআকবরের দৃঢ়তায় ম্যাচ বাঁচাল রংপুর
বাংলাদেশের ক্রিকেটইনিংস ব্যবধানের হারে শুরু বরিশালের মৌসুম
বাংলাদেশের ক্রিকেটএশিয়ান গেমস সমাপণীতে লিটনের হাতে ছিল পতাকা
বাংলাদেশের ক্রিকেটএনসিএলে রাজশাহীর বিপক্ষে জয়ের সেঞ্চুরিতে এগিয়ে চট্টগ্রাম
বাংলাদেশের ক্রিকেটএশিয়ান গেমস ক্রিকেটে ব্যর্থতার কারণ অনুসন্ধান করবে সরকার
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।