এশিয়ান গেমস সমাপণীতে লিটনের হাতে ছিল পতাকা
শেষ মুহূর্তে পতাকা বহনের জন্য বিকল্প কাউকে চেয়েছিল অলিম্পিক অ্যাসোসিয়েশন।

একদিন আগেই সংবাদ সম্মেলনে বেশ রগচটাভাবে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দিয়েছিলেন লিটন দাস। এবার তাকেই পতাকা বহনের দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ। এশিয়ান গেমসের সমাপণী অনুষ্ঠানে পতাকা বহন করেছেন তিনি।
সাধারণত কোনো গেমসের উদ্বোধনী বা সমাপণী অনুষ্ঠানে একজন অ্যাথলেট দেশের পতাকা বহন করেন। দেশগুলো নিজ দেশের অন্যতম সেরা অ্যাথলেটদের এই দায়িত্ব দিয়ে থাকে।
এরই অংশ হিসেবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক এই দায়িত্ব পেয়েছিলেন।
তবে, সমাপণী অনুষ্ঠানের আগে তাকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দিতে চেয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। তবে অলিম্পিক অ্যাসোসিয়েশন অব এশিয়া তা অনুমোদন না করায় তার হাতেই দেওয়া হয়েছিল পতাকা।
এ নিয়ে সেখানে থাকা বাংলাদেশ কন্টিনজেন্টের প্রধান মেজর (অবঃ) ইমরোজ আহমেদ গণমাধ্যমকে জানান, ক্রিকেটে পদক আসবে, এমন ভাবনা থেকেই তারা লিটন দাসকে মনোনীত করেছিলেন। তবে শেষ পর্যন্ত পদক ক্রিকেট ইভেন্ট থেকে কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটআকবরের দৃঢ়তায় ম্যাচ বাঁচাল রংপুর
বাংলাদেশের ক্রিকেটইনিংস ব্যবধানের হারে শুরু বরিশালের মৌসুম
বাংলাদেশের ক্রিকেটএনসিএলে রাজশাহীর বিপক্ষে জয়ের সেঞ্চুরিতে এগিয়ে চট্টগ্রাম
বাংলাদেশের ক্রিকেটখুলনার বোলিং তোপে ফলো-অনে বরিশাল
বাংলাদেশের ক্রিকেটএশিয়ান গেমস ক্রিকেটে ব্যর্থতার কারণ অনুসন্ধান করবে সরকার
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।