ইনিংস ব্যবধানের হারে শুরু বরিশালের মৌসুম
তিন দিনেই শেষ খুলনা-বরিশাল লড়াই।

দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেই অলআউট হয় বরিশাল। দ্বিতীয় দফায় ব্যাটিংয়ে নেমে হারিয়ে ফেলে দুই উইকেট। তৃতীয় দিনের অর্ধেক পেরোতে না পেরোতেই আবার অলআউট দলটি। তাতে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নিজেদের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে ইনিংস ও ১৩৫ রানে হেরেছে বরিশাল।
আগে ব্যাটিংয়ে নেমে রুয়েল মিয়ার ফাইফারে ৪২৬ রানে থামে খুলনার ইনিংস। জবাবে, নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় বরিশাল। তাতে ফলোঅন করিয়ে ইনিংস ব্যবধানে জয় পাওয়ার সম্ভাবনা তৈরি হয় খুলনার সামনে।
নিজেদের দ্বিতীয় ইনিংসে সফর আলীর বোলিং তোপে ১৯৭ রানে থামে বরিশালের ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ৯১ রানে আসে হাফিজুর রহমানের ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন রাফসান আল মাহমুদ।
খুলনার ডানহাতি পেসার সফর ৩১ রানে নেন চার উইকেট।
দুই ইনিংসে ছয় উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন তিনি।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটআকবরের দৃঢ়তায় ম্যাচ বাঁচাল রংপুর
বাংলাদেশের ক্রিকেটএশিয়ান গেমস সমাপণীতে লিটনের হাতে ছিল পতাকা
বাংলাদেশের ক্রিকেটএনসিএলে রাজশাহীর বিপক্ষে জয়ের সেঞ্চুরিতে এগিয়ে চট্টগ্রাম
বাংলাদেশের ক্রিকেটখুলনার বোলিং তোপে ফলো-অনে বরিশাল
বাংলাদেশের ক্রিকেটএশিয়ান গেমস ক্রিকেটে ব্যর্থতার কারণ অনুসন্ধান করবে সরকার
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।